
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্রাজিলে একটি পুরনো বহুতল ভেঙে পড়ে মৃত্যু হল আট জনের। নিখোঁজ আরও ৫ জন। ১৫-১৬ জন ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছন বলে জানা যাচ্ছে। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার ঘটনাটি ঘটেছে উপকূলীয় শহর স্টেট অফ পারনামবুকোতে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বৃষ্টির জেরে বহুতলটি দুর্বল হয়ে পড়েছিল। ফলে সেটি ভেঙে পড়ে।
শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। আচমকা বিকট একটা শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। তার পরই দেখেন আস্ত একটি বহুতল মাটিতে মিশে গিয়েছে। স্থানীয়রাই ওই বহুতলের বাসিন্দাদের উদ্ধারের চেষ্টা করেন। তার পর দমকল এবং উদ্ধারকারী দল আসে। স্থানীয় প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে ও ৫ জন নিখোঁজ রয়েছেন। যদিও অনেক বেশি মানুষ ওই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। শনিবার জোরকদমে চলছে উদ্ধারকাজ।
