Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Russia : রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলা হামলায় ইউক্রেইনে অন্তত ৯ জন নিহত

9 people were killed in the Russian attack in Ukraine
9 people were killed in the Russian attack in Ukraine

 

কিয়েভ, ৯ মার্চ  : সেনা পাঠানোর বর্ষপূর্তির দুই সপ্তাহ পর ইউক্রেইনজুড়ে রাশিয়ার হামলা অব্যহত । বৃহস্পতিবার ভোরের দিকে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও গোলা হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের বিভিন্ন অঞ্চলের কর্তৃপক্ষ। এ হামলা দেশটির অনেক এলাকাকে বিদ্যুৎবিচ্ছিন্ন করেছে, গ্রিড থেকে বিচ্ছিন্ন করেছে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকেও।

মধ্য ফেব্রুয়ারির পর রাশিয়া এই প্রথম ইউক্রেইনের বিভিন্ন অঞ্চলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়ল। এতে ১০টি অঞ্চলের স্থাপনা ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, “দখলদাররা কেবল বেসামরিকদের সন্ত্রস্ত করতে পারে। এটাই পারে তারা। কিন্তু এগুলো কাজে আসবে না। যা যা করছে, তার দায় এড়াতে পারবে না তারা,” ।

ইউক্রেইনের জরুরি বিভাগের ভাষ্যমতে, ক্ষেপণাস্ত্রে পশ্চিমাঞ্চলীয় লিভভ অঞ্চলের একটি গ্রামের বাড়ি ধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। ওই এলাকা থেকে পাওয়া ড্রোন ফুটেজে মাটির সঙ্গে মিশে যাওয়া একটি ঘরের আশপাশে ব্যাপক ক্ষতিগ্রস্ত কিছু ভবন দেখা গেছে। ক্ষেপণাস্ত্রে মধ্যাঞ্চলীয় দিনিপ্রো অঞ্চলে একজন এবং খেরসনে গোলার আঘাতে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।


You might also like!