International

2 years ago

Road Accident in Kenya: কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১ জন

Road Accident in Kenya (File Picture)
Road Accident in Kenya (File Picture)

 

নাইরোবি, ১ জুলাই  : কেনিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

একটি দ্রুতগামী লরি কেরিচোর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাসে ধাক্কা দিয়ে তার ওপর উঠে যায় । সেইসময় বেশ কয়েকটি গাড়িকে লরিটি ধাক্কা দেয়। দুর্ঘটনার পরে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত মিনিবাস এবং ট্রাকগুলির পাশাপাশি গাড়ি ও মোটরসাইকেলের টুকরো টুকরো হতে দেখা যাচ্ছে। আঞ্চলিক পুলিশ কমান্ডার টম ওডেরা এর আগে মৃতের সংখ্যা ৪৮ বলে জানিয়েছিলেন। পরে যানবাহনের নিচে আরো তিনজনের দেহ পাওয়ায় দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫১। এর বাইরে অন্তত ৩৬ জন আহত হয়েছেন, যাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে।

কেনিয়া রেড ক্রস জানিয়েছে, লরিটি ছয়টিরও বেশি যানবাহনকে ধাক্কা দেয়। পাশাপাশি বহু পথচারীও পিষ্ট হয়েছেন। নিহতদের মধ্যে অনেক যুবক ও ব্যবসায়ীও রয়েছেন। দুর্ঘটনায় কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো শোক প্রকাশ করেছেন।


You might also like!