Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

International

2 years ago

Glacier collapse in the French Alps:ফ্রান্সের আল্পস্‌ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে মৃত ৪, আহত কমপক্ষে ৯ জন

4 dead in avalanche in france
4 dead in avalanche in france

 

প্যারিস, ১০ এপ্রিল : ফ্রান্সের আল্পস্‌ পার্বত্য এলাকায় হিমবাহ ধসে অন্তত ৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় সময় অনুযায়ী, রবিবার দুপুরে আরমানসেট হিমবাহে এই ধস নামে। ফ্রান্সের অভ্যন্তরীন বিষয়ক মন্ত্রী জেরাল্ড ডার্মানিন জানিয়েছেন, পর্বতে ‘স্কি’ করার সময় এই ৪ জন ধসের কবলে পড়েন। ত্রাণ ও উদ্ধারকারী দল সেখানে পৌঁছয়, ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে আগামী দিনে এইরকম ঘটনা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা।

রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিন পশ্চিমের মন্ট ব্ল্যাঙ্কের ফ্রেঞ্চ আলপসে। আর্মানসেটি গ্লেসিয়ারের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। ১১,৫০০ ফুট উচ্চতায় ঘটনাটি ঘটে। হিউট স্যাভোইয়ির কাছে অবস্থিত গ্লেসিয়ারের কাছে তুষারঝড়ের মধ্যে পড়ে যান পর্যটকরা। যা চ্যামোনিক্স থেকে ৩০ কিমি দক্ষিণ পশ্চিমে অবস্থিত। চ্যামোনিক্স মন্ট ব্ল্যাঙ্কের কাছে একটি পর্ষটন কেন্দ্র বলে পরিচিত।

You might also like!