International

2 years ago

Intelligence operation in Pakistan:পাকিস্তানে গোয়েন্দা অভিযানে ২ সেনা ও ৩ সন্ত্রাসী নিহত

Intelligence operation in Pakistan
Intelligence operation in Pakistan

 

ইসলামাবাদ, ২২ মে :পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় একটি গোয়েন্দা অভিযানের সময় দুইপক্ষের গোলাগুলিতে পাঁচ জন নিহত হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে পাকিস্তানী গণমাধ্যম দা ডন।বিবৃতিতে সেনাবাহিনী জানায়, গোয়েন্দা অভিযানের সময় প্রথমে সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত হয়। পরে সেনাবাহিনীর পাল্টা গুলিতে ৩ সন্ত্রাসী নিহত হয়।

নিহত দুই সৈন্য হলো চকওয়াল জেলার ৩৯ বছর বয়সী নায়েক মুহাম্মদ আতিক এবং অ্যাটকের বাসিন্দা ৩৬ বছর বয়সী নায়েক রজব আলী। তারা বীরত্বের সাথে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় মারা গেছেন বলেও জানানো হয় বিবৃতিতে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বলেছে, নিহত সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর পাশাপাশি নিরীহ নাগরিকদের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল।

আইএসপিআর আরও জানায়, “এলাকায় কোনো সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করতে চিরুনি অভিযান করা হচ্ছে।“

এর আগে শনিবার (২০ মে) দেশটির বেলুচিস্তান প্রদেশের জারগুন এলাকায় সামরিক নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ৩ সেনা নিহত হন। ওই সময় সামরিক বাহিনীর পাল্টা অভিযানে এক সন্ত্রাসী নিহত হয়।

You might also like!