Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

International

10 months ago

Ukraine and Russia: ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২, আহত ৩৫

Drone attacks on Russian sites daily.
Drone attacks on Russian sites daily.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে এই হামলা হয়। এ ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিতে অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ওই ড্রোন হামলায় একটি সামরিক হাসপাতালসহ আরও কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের মেয়র ইহর তেরেখভ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে পাঁচটি শিশু রয়েছে। তিনি জানান, এই হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও যুদ্ধ শরণার্থীদের একটি আবাসিকস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে।ড্রোন হামলায় আহতদের একজন ২২ বছর বয়সী অ্যান্টন বলেন, তিনি দৌড়ে ভবনের একটি কক্ষে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় ড্রোন থেকে তাঁর দিকে ধাতব ধারালো জিনিস আসতে থাকে। এ ঘটনায় তাঁর বাঁ হাতে বড় ধরনের ব্যান্ডেজের প্রয়োজন হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, খারকিভের পাশাপাশি শনিবার রাতভর সুমি, ওদেসা ও দোনেৎস্ক অঞ্চলে ১১১টি ড্রোন ও ১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর মধ্যে তারা ৬৫টি ড্রোন ভূপাতিত ও ৩৫টি ড্রোনের হামলা ঠেকাতে সক্ষম হয়েছে।

You might also like!