Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

International

3 years ago

Pakistan:পাকিস্তানের বালুচিস্তানে মসজিদের কাছে বিস্ফোরণে মৃত ১০, আহত কমপক্ষে ৪০ জন

An explosion near a mosque in Baluchistan, Pakistan
An explosion near a mosque in Baluchistan, Pakistan

 

ইসলামাবাদ, ২৯ সেপ্টেম্বর : ঈদ-মিলাদ-উন নবীর পবিত্র দিনে সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল পাকিস্তান। শুক্রবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মাস্তুঙ জেলায় একটি মসজিদের কাছে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ১০ জন। মৃতদের মধ্যে একজন পুলিশ অফিসারও রয়েছেন। এই বিস্ফোরণে আহত হয়েছেন ৪০ জনের বেশি মানুষ।

মাস্তুঙ অ্যাসিস্ট্যান্ট কমিশনার আট্টা উল মুনিম বলেছেন, ঈদ-মিলাদ-উন নবী উপলক্ষ্যে একটি মসজিদের বাইরে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। সেই সময় বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, মদিনা মসজিদের কাছে বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে। স্টেশন হাউস অফিসার জাভেদ লেহরি বলেছেন, বিস্ফোরণ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন, তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


You might also like!