Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Health Tips: দাঁতে পড়ছে হ্লুদ দাগ! দাঁতকে চকচকে রাখতে মেনে চলুন এই ৫ টি উপায়

Teeth Tips (Symbolic Picture)
Teeth Tips (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  মানুষের মুখ মণ্ডলের সৌন্দর্যের একটা অন্যতম অংশ হল অবশ্যই দাঁত। আমরা সবাই চাই দাঁত সুন্দর ও ঝকঝকে সাদা থাকুক। তারজন্য আমরা নিয়মিত দুবেলা ব্রাশ করি। কিন্তু তাতেও দাঁতে কালো বা হলুদ দাগ থেকে যায়। চিকিৎসকদের মতে, ক্যালসিয়াম  যুক্ত খাবার আর আঁশযুক্ত খাবার দাঁতকে ভালো ও সুন্দর রাখে। কিন্তু তাঁরা এটাও বলেন, কয়েক ধরনের খাবার দাঁতকে হলুদ বা কালো করে দেয়। সেই ধরনের খাবার এড়িয়ে চলা উচিত। যেমন -

১) অত্যধিক পরিমাণে চা-কফি খেলে দাঁতের রং নষ্ট হয়ে পারে। নিয়মিত ব্ল্যাক কফি বা লিকার চা খেলে দাঁতে হলদে ছোপ পড়ে। এর চেয়ে গ্রিন টি খান।

২) সফট ড্রিংক্স স্বাস্থ্যের পাশাপাশি দাঁতের জন্য উপযুক্ত নয়। কোল্ড ড্রিংক্সে থাকা অত্যধিক চিনি ও কার্বোনেটেড ওয়াটার দাঁতের এনামেলকে নষ্ট করে দেয়।

৩) রেড ওয়াইন দাঁতের জন্য উপযুক্ত নয়। এই পানীয়তে এমন বেশ কিছু অ্যাসিড থাকে, যা দাঁতের ক্ষয় ডেকে আনে। দাঁতের সাদা ভাব কেড়ে নেয়।

৪) সোয়া সস দিয়ে তৈরি খাবার দাঁতের জন্য উপযুক্ত নয়। সোয়া সস দাঁতের রং নষ্ট করে দেয়। 

৫) যে কোনও ধরনের তামাক দাঁতের জন্য ক্ষতিকর। নিয়মিত ধূমপান করলে, তামাক সেবন করলে দাঁতে কালচে ছোপ পড়ে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…