Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Kalmegh Benefits: 'কালমেঘ পাতা' - মাল্টি রোগের ওষুধ! প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে কালমেঘ মহৌষধ হিসেবে পরিচিত

Kalmegh Leaves
Kalmegh Leaves

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ভারতের প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে 'কালমেঘ'কে মহৌষধ বলা হয়েছে। কালমেঘের মধ্যে রয়েছে একাধিক উপকারিতা। সবুজ চিকতা নামেও পরিচিত কালোমেঘ। ঠান্ডা লাগলে কালোমেঘ পাতার রস খেলে উপকার পাওয়া যায়। হালকা জ্বর ও গলা ব্যথার সমস্যাতেও প্রাকৃতিক উপাদান হিসেবে এ পাতার রস খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তবে এখন শোনা যাচ্ছে, হৃদরোগের ক্ষেত্রেও নাকি উপকারি এই কালোমেঘ পাতা। মানুষ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ওজন বেশি থাকা, কোলেস্টেরলের মতো অসুখে আক্রান্ত। এবার এ সমস্ত রোগ কিন্তু হার্টের রোগের আশঙ্কা বাড়ায়। তাই প্রতিটি মানুষকে বলা হয়ে থাকে যতটা সম্ভব এই অসুখকে নিয়ন্ত্রণ করার। এবার কিছু কিছু ক্ষেত্রে কালমেঘ পাতা পারে হার্টের রোগের আশঙ্কা কমিয়ে দিতে।ডায়াবেটিস নিয়ন্ত্রণে এই পাতা অসাধারণ কাজ করে। এছাড়া বলা হয়ে থাকে যে, এ পাতার রস রক্ত পরিষ্কার করে দিতে পারে। এমনকী এতে রয়েছে অ্যান্টিভাইরাল গুণ। ম্যালেরিয়াতেও কালোমেঘ পাতা কাজ করে বলে জানা যাচ্ছে। এছাড়াও সাম্প্রতিক গবেষণা বলছে কালোমেঘ পাতায় রয়েছে অ্যান্টিথ্রম্বোটিক উপাদান। এই কারণে কালোমেঘ খেলে রক্ত জমাট বাঁধতে পারেনা। এর ফলে রক্তপ্রবাহ ঠিকমতো হয়। 

* কালমেঘ পাতার ব্যবহার - প্রধানত দু'ভাবে কালমেঘ পাতা খাওয়া যায়।

(১) এই পাতার পেষ্ট বানিয়ে খুব ছোট ছোট বড়ি বানিয়ে রোদে একদম শুকিয়ে নিন। প্রতিদিন সকালে ২টো বড়ি জল দিয়ে খেয়ে নিন।

(২) রাতে ১৫/১৬ টা কালমেঘ পাতা ঈষৎ গরম জলে ভিজিয়ে রেখে সকালে সেই জল ছেঁকে নিয়ে খেয়ে নিন।

You might also like!