Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

7 months ago

Simple Yoga for Shoulder Relief: কাঁধে ব্যথা হলেই কি ফ্রোজেন শোল্ডার? টেন্ডিনাইটিস চিনবেন কীভাবে? জানুন বিস্তারিত

Yoga for SHOULDER PAIN
Yoga for SHOULDER PAIN

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কাঁধে টানা ব্যথা শুরু হলেই অনেকেই ধরে নেন, তা বুঝি ফ্রোজেন শোল্ডার। কিন্তু সব কাঁধের ব্যথাই এক রকম নয়। খেলাধুলো করতে গিয়ে চোট, অতিরিক্ত ভার তোলা বা একই ভঙ্গিতে দীর্ঘক্ষণ কাজ করার ফলে কাঁধে যে তীব্র যন্ত্রণা শুরু হয়, তার একটি বড় কারণ হতে পারে টেন্ডিনাইটিস।  

টেন্ডন হল শক্ত কিন্তু নমনীয় টিস্যু, যা পেশি ও হাড়ের সংযোগ রক্ষা করে। কোনও কারণে এই টেন্ডনে আঘাত লাগলে বা ক্ষত তৈরি হলে সেখানে প্রদাহ হয়। ফলস্বরূপ কাঁধের জোড়ে শুরু হয় অসহ্য ব্যথা ও অস্বস্তি। বিশেষ করে খেলোয়াড়, জিমে নিয়মিত ভারোত্তোলন করেন যাঁরা, বা যাঁদের কাজেই বারবার হাত তুলতে হয়—তাঁদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। অনেকে টেন্ডিনাইটিসকে স্পন্ডিলাইটিস বা ফ্রোজেন শোল্ডারের সঙ্গে গুলিয়ে ফেলেন। তবে টেন্ডিনাইটিসে ব্যথা সাধারণত বেশি তীব্র এবং নির্দিষ্ট নড়াচড়ায় তা বাড়ে। শুধু ব্যথানাশক খেলে সাময়িক আরাম মিললেও স্থায়ী সমাধান মেলে না।

১। গোমুখাসন: ম্যাটের উপর সোজা হয়ে বসুন। দুই হাত থাকুক কোলের উপর। চোখ বন্ধ করে ঘাড়, পিঠ ও মাথা সোজা করে বসুন। এ বারে বাঁ হাত কোমরের নীচের দিক থেকে পিঠের দিকে তুলুন। ডান হাত ঘাড়ের পিছন থেকে নীচের দিকে নামান। তার পর ধীরে ধীরে ডান হাত দিয়ে বাঁ হাতের আঙুল ধরার চেষ্টা করুন। আসন শুরুর দিকে দুই হাতের আঙুল ধরা মুশকিল হতে পারে। তবে নিয়মিত অভ্যাস করলে তা আয়ত্তে আসবে। আসনটি করার সময়ে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে। ২০ সেকেন্ড করে তিন বার করতে হবে আসনটি।

২। গরুড়াসন: প্রথমে ম্যাটের উপর সোজা হয়ে দাঁড়ান। এ বার হাঁটু সামান্য ভাঁজ করে বাঁ পায়ের ঊরু, ডান পায়ের উপর তুলুন। এমন ভাবে পা রাখতে হবে, যেন দেখে মনে হয়, বাঁ পা, ডান পা-কে পেঁচিয়ে রেখেছে। দু’হাত সামনের দিকে প্রসারিত করে কনুই ভাঁজ করুন। ডান হাতের উপর বাঁ হাত পেঁচিয়ে ধরুন। দু’হাতের তালু থাকবে প্রণামের ভঙ্গিতে। লম্বা শ্বাস নিয়ে এই ভঙ্গি ধরে রাখতে হবে অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড।

৩। মার্জারাসন: প্রথমে মাটিতে দুই পা এবং হাতের উপর ভর দিয়ে বিড়ালের মতো ভঙ্গি করুন। এর পর এক বার পিঠ ফুলিয়ে উঁচু করুন, মাথা নিচু করে শ্বাস নিন, আবার পেট ঢুকিয়ে শ্বাস ছাড়ুন। এই আসন অভ্যাস করুন ৫ বার করে অন্ততপক্ষে ৫ মিনিট। 

তবে ব্যথা দীর্ঘদিন স্থায়ী হলে বা হাতে অসাড়তা দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, সময়মতো চিকিৎসা না হলে সমস্যা জটিল আকার নিতে পারে।


You might also like!