Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Health

2 years ago

Diet Tips: ভাত খাওয়ার আগে এক বাটি স্যালাড খাওয়া কতটা স্বাস্থ্যকর? জেনে নিন

Salad (File Picture)
Salad (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালির দুপুরের ভোজে থাকে এলাহি আয়োজন। ভাত, ডাল, সব্জি সঙ্গে মাছ কিংবা মাংসের পদ। দুপুরের ভোজ মানেই সবার আগে মাথায় আসে ভাতের কথা। ভাত না হলেই যেন মনটা কেমন যেমন হু হু করে। তবে এই ভাত কিংবা বলা ভাল, কার্বোহাইড্রেট খাওয়ার ব্যাপারেই বার বার সতর্ক করেন পুষ্টিবিদেরা।

পুষ্টিবিদেরা মনে করেন রোজের ডায়েটে ভারী খাবারের সঙ্গে এক বাটি স্যালাড রাখা ভীষণ জরুরি। অনেকেই আছেন যাঁরা ভাত-মাছের সঙ্গেই স্যালাড খান। অনেকের ধারণা, এক বাটি স্যালাড কিংবা সব্জি, মূল খাবারের ঠিক আগে খেয়ে নেওয়া অনেক বেশি স্বাস্থ্যকর। এই ধারণা কি ঠিক? চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ‘‘খাবার আগে স্যালাড খাওয়া ভীষণ স্বাস্থ্যকর। স্যালাডে ক্যালরির মাত্রা কম থাকে, অথচ ফাইবার থাকে ভরপুর মাত্রায়, তাই সহজেই পেট ভরে যায়। ভাত কিংবা ফ্যাটজাতীয় কোনও খাবার খুব বেশি খেতে ইচ্ছে করে না।’’

খাবার পাতে অনেকেই স্যালাড খান, তবে খাওয়ার আগে স্যালাড খাওয়ার অভ্যাস করলে কিন্তু শরীরের পক্ষে বেশ ভাল। পুষ্টিবিদ পম্মিতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যাঁরা ওজন ঝরাতে চান, তাঁদের জন্য খাবার আগে স্যালাড কিংবা এক বাটি তরকারি খাওয়ার অভ্যাসটি ভীষণ জরুরি। ফাইবার সহজেই পেট ভরিয়ে দেয়। ফলে, আপনি যেখানে ৭০ গ্রাম ভাত খেতেন, বেশি করে সব্জি পেটে পড়ার পর আপনি ৫০ গ্রামের বেশি খেতে পারবেন না। ফলে কার্বোহাইড্রেট কম ঢুকবে শরীরে। ডায়েবেটিকদেরও কার্বোহাইড্রেটের মাত্রায় রাশ টানতে বলা হয়। এই উপায় মেনে চললে তাঁরাও কিন্তু উপকার পাবেন।’’

You might also like!