Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

Benefits of Fish Oil: সু-স্বাস্থ্য বজায় রাখতে মাছের তেল নিয়মিত খান, রইল উপকারিতার তালিকা!

Fish Oil
Fish Oil

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুষ্টিবিদদের মতে, মাছের মতোই তার তেলও কিন্তু সমান পুষ্টিকর। মাছের তেলে থাকে প্রেটিন, ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রচুর ভিটামিন, আয়োডিন ছাড়াও মাছের তেলে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট। তাই সুস্বাস্থ্য পেতে গেলে মাছের তেলকে অবহেলা না করাই শ্রেয়। যাঁরা মাছ খেতে পছন্দ করেন না, তাঁদের পুষ্টিবিদরা ফিশ অয়েল ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেন।

১) মাছের তেল হৃদ্‌যন্ত্রের সুস্বাস্থ্যের জন্য উপকারী। যাঁরা নিয়মিত মাছ খান, তাঁদের মধ্যে হার্টের অসুখের ঝুঁকি কম। মাছের তেলে রয়েছে ভালো কোলেস্টেরল। মাছের তেল রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

২) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে মাছের তেল। করোনা পরবর্তী সময়ে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে, তাই ডায়েটে নজর না দিলে শরীরের নানান সমস্যা দেখা দিতে পারে।

৩) ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। মাছের তেল শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের চাহিদা পূরণ করে। তাই হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে চাইলে এই তেল ভীষণ কার্যকর। বয়স্ক মহিলাদের পক্ষে বেশ লাভজনক।

৪) চোখের স্বাস্থ্য ভালো রাখতেও মাছের তেল সাহায্য করে।

৫) ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানসিক অবসাদ কমাতে সাহায্য করে। তাই নিয়মিত মাছ খেলে মন ভালো থাকবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…