Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Biotin in hair care: চুলের যত্নে 'বায়োটিন' কার্যকরী! জানুন বিস্তারিত

Biotin in hair care
Biotin in hair care

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শরীর তত্ত্ববিদেরা মনে করেন  চুল ভালো থাকার প্রধান উপাদান বায়োটিন বা ভিটামিন B7। জলে দ্রবীভূত এই ভিটামিন। এটি বিউটি ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। জলে দ্রবীভূত হয়ে যাওয়ার কারণে শরীরে এই ভিটামিন জমা হয়না। দৈনিক ডায়েটে ভিটামিনটি গ্রহণ করা প্রয়োজন। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন কর্তৃক প্রকাশিত গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছেযে, চুল পড়া কমাতে এটি বিশেষ ভূমিকা পালন করে। মোট ১৮ জনের ওপর এই প্রোডাক্টটি পর্যবেক্ষণ করা হয়। বায়োটিন সামপ্লিমেন্ট গ্রহণের পরে তাঁদের চুল এবং নখের অবস্থার উন্নতি হয়। এমনকি চুল পড়াও কমে।

চুলের জন্যে সত্যিই ম্যাজিকের মতো কাজ করে বায়োটিন। একাধিক গবেষণাতেও এই প্রমাণ পাওয়া গিয়েছে। চুল পড়া কমাতে এবং কেশের ঘনত্ব বাড়াতে বায়োটনি কার্যকরী ভূমিকা পালন করে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, যেকোনো ধরনের ডাল, সয়াবিন, চাল, গম, ভুট্টা, বাদাম, ফুলকপি, ডিমের কুসুম, কলিজা, কলা, মাশরুম, চিনা/কাজু বাদামে যথেষ্ট পরিমাণ  বায়োটিন  থাকে। দৈনন্দিন খাদ্য তালিকায় এসব  খাদ্যের যেকোনো একটি থাকলেও বায়োটিন ঘাটতির সম্ভাবনা নেই।

You might also like!