Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

1 month ago

Afghanistan qualify for 2027 ODI WC: সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান

Rashid Khan leads Afghanistan to direct 2027 World Cup qualification
Rashid Khan leads Afghanistan to direct 2027 World Cup qualification

 

কলকাতা, ১১ আগস্ট : রশিদ খানের অলরাউন্ড পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আফগানিস্তান। সিরিজের তৃতীয় ওয়ানডেতে রেহমাত শাহর দল আফগানিস্তান ৩ উইকেটে জয় পেয়েছে। বেলফাস্টে সোমবার ২০৭ রানের লক্ষ্য ৩১ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে আফগানরা।

রশিদ খান বোলিংয়ে ১০ ওভারে ৪৪ রানে ৩ উইকেট শিকার করেন। আর আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪৩ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংসে খেলে দলকে জয়ের পথ দেখান এই লেগ স্পিনিং অলরাউন্ডার। টানা দ্বিতীয় ম্যাচে ‘ম্যান অব দা ম্যাচ’ হয়েছেন তিনি। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী ৩০ সেপ্টেম্বরের ‘কাটঅফ’ তারিখের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ ৮ দল সরাসরি বিশ্বকাপে খেলবে। ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আফগানিস্তান আছে আট নম্বরে।

স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দক্ষিণ আফ্রিকা আছে র্যাঙ্কিংয়ের চার নম্বরে, জিম্বাবুয়ে ১১ নম্বরে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ আফ্রিকার আট নম্বরের নিচে নামার ও জিম্বাবুয়ের আট নম্বরের ওপরে ওঠার সুযোগ নেই বললেই চলে। সেক্ষেত্রে ৮৩ রেটিং নিয়ে ৯ নম্বরে থাকা বাংলাদেশ অবস্থান ধরে রাখলে সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। ১০ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭।

You might also like!