Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Probashe Durga Puja: দুই দশকের ঐতিহ্যবাহী পুজো, বেঙ্গালুরুর সংস্কৃতি ও ভাষার মিলনক্ষেত্র!

Puja of the Whitefield Cultural Association in Bengaluru
Puja of the Whitefield Cultural Association in Bengaluru

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজো চলেই এসেছে। আর প্রতি বছরই এই সময় আকাশে মেঘ ভেসে থাকলেও মন থাকে অমল রোদ্দুরে ধোয়া। শুধু দু’টো শব্দই মনের গভীরে ঢেউ তোলে—‘পুজো আসছে’! বাংলার বাইরে থেকেও মায়ের আগমনের অপেক্ষায় থাকেন অনেকে। পরম ভালোবাসা আর ভক্তিতে সাজিয়ে তোলেন দেবীর আরাধনার আয়োজন, যেমন পূর্ব বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। দক্ষিণী রাজ্যের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক বিশেষ পরিচিত নাম এই সংগঠন। তারা দীর্ঘ ২৩ বছর ধরে দুর্গোৎসবের মাধ্যমে শহরের বাঙালিয়ানাকে সমৃদ্ধ করার পাশাপাশি দক্ষিণী সংস্কৃতির সঙ্গেও মেলবন্ধন করার প্রচেষ্টা করে চলেছে। বেঙ্গালুরুর অন্যতম প্রাচীন এই দুর্গাপুজো গত ২৩ বছর ধরে শুধু বাঙালিদেরই নয়, ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন ভাষাভাষীর মানুষেরও এক অভূতপূর্ব মিলনক্ষেত্র হয়ে উঠেছে।

এবার এখানকার পুজোর বিশেষ আকর্ষণ কেদারনাথ ধামের আদলে নির্মিত মণ্ডপ। কয়েক হাজার বছরের ঐতিহ্য বহন করা কেদারনাথ মন্দিরের স্থাপত্যে অনুপ্রাণিত এই মণ্ডপ দর্শনার্থীদের জন্য হয়ে উঠবে এক অনন্য অভিজ্ঞতা। পৌরাণিক কাহিনি, ভক্তি, ঐতিহ্য আর দক্ষিণ ভারতের কোলাহলময় লোকনৃত্য ডোল্লু কুনিথা-র মেলবন্ধনে এই বছরের আয়োজন পাচ্ছে ভিন্ন মাত্রা। প্রতি বছরের মতো এবারও পরিবেশবান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে মা দুর্গার প্রতিমা। বেঙ্গালুরুর বৃহত্তম প্রতিমাগুলির মধ্যে এটি অন্যতম। পাশাপাশি ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত প্রতিদিনই সকলের জন্য থাকছে ভোগ-প্রসাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণেও অঙ্গীকারবদ্ধ হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশন। গত বছরের মতো এবারও ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কের সঙ্গে যৌথ উদ্যোগে তৎক্ষণাৎ অ্যানিম্যাল অ্যাডপশনের সুযোগ রাখা হয়েছে। ২৩ বছর ধরে দুর্গোৎসবের মাধ্যমে যে একতার স্রোত বয়ে চলেছে, হোয়াইটফিল্ড কালচারাল অ্যাসোসিয়েশনের এবারের আয়োজন তা আরও সমৃদ্ধ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

You might also like!