Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

ISKCON Kolkata Rath Yatra25: রথ চলেছে... কিন্তু কোথায়? এক ক্লিকেই ISKCON রথের রিয়েল টাইম লোকেশন জানুন মুহূর্তে মুহূর্তে!

iskcon kolkata rath yatra
iskcon kolkata rath yatra

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রথে চেপে কোথায় পৌঁছলেন শ্রীজগন্নাথ? এবার রথযাত্রার প্রতিটা মুহূর্তের লাইভ আপডেট পাবেন ইসকনের ওয়েবসাইটেই, নতুন প্রযুক্তির সৌজন্যে! আগামী ২৭ জুন শুক্রবার রথযাত্রা। প্রতিবছরের মতো এবারও কলকাতা ইসকনের আলবার্ট রোডের মন্দির থেকে বেরিয়ে বিভিন্ন রাস্তা ঘুরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে শেষ হবে। উল্টোরথের সেখান থেকেই শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে রথ পৌঁছবে ইসকনের মন্দিরে। ফলে শহরের পথে কোথায় রথ রয়েছে, যে কেউ চাইলেই দেখে নিয়ে সেখানে যেতে পারবেন। যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দীঘায় রথযাত্রার সূচনায় উপস্থিত থাকবেন, তাই কলকতা ইসকনের রথযাত্রার দিন তিনি থাকতে পারবেন না। তবে, ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রথযাত্রা উপলক্ষ্যে আয়োজিত মেলা-উৎসবে ৩ জুলাই যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তিনি এসে জগন্নাথদেবের দর্শন এবং আরতি করবেন।

কলকাতা ইসকনের তরফ থেকে ৫৪তম কলকাতা রথযাত্রা নিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। এবছরের কলকাতা রথযাত্রায় সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, যুদ্ধবিমান সুখোই-৩০-এর চাকা নিয়ে এগিয়ে চলেছে জগন্নাথের রথ। এবছরও অসংখ্য বিদেশি ভক্তের দেখা মিলবে কলকাতার রাস্তায়। এবছরের রথযাত্রায় যুক্ত হয়েছে আরও এক অনন্য দৃষ্টান্ত। চারদশক ধরে জগন্নাথের রথ চলেছে বিখ্যাত বোয়িং-৭৪৭ বিমানের চাকার উপর। সেই চাকা ১৯৭৭ সাল থেকে অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে ব্যবহৃত হওয়ার পর এবার বদলে ফেলা হয়েছে ভারতের সামরিক শক্তির গর্ব, সুখোই-৩০ যুদ্ধবিমানের নতুন চাকা দিয়ে।


রথের সামনে প্রাকৃতিক রঙের আবির ব্যবহার করে দক্ষ দক্ষিণ ভারতীয় শিল্পীরা তৈরি করবেন মনোমুগ্ধকর রঙ্গোলি বা রাস্তার আলপনা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংকীর্তন শিল্পীরা, ডজন খানেক মৃদঙ্গ ও করতালের সঙ্গে গর্জন তুলবেন কীর্তনের। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত ময়দানে চলবে রথের মেলা। প্রতিদিন বিকেল সাড়ে ৩টে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিবেশন করা হবে খিচুড়ি প্রসাদ। সন্ধ্যায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যদল ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের বিভিন্ন পরিবেশনা দেখা যাবে। থাকছে নাটক, কীর্তন ও আধ্যাত্মিক আলোচনা। 

কলকাতা ইসকনের তরফ থেকে জানানো হয়, রথযাত্রার সুন্দর উৎসবে এবছর চালু হতে চলেছে এক নতুন অধ্যায়। কাছে-দূরে থাকা প্রত্যেক ভক্ত যেন রথযাত্রার সঙ্গে আরও বেশি করে যুক্ত হতে পারেন, প্রযুক্তির সাহায্যে সেরকমই একটি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। https://kolkatarathyatra.live লিঙ্কে ক্লিক করলেই রথের লোকেশান জানতে পারবেন ভক্তরা। উল্লেখ্য, আগামী ২৭ জুন, শুক্রবার রথযাত্রা উৎসব। ইসকনের রথযাত্রা শুরু হবে হাঙ্গারফোর্ড স্ট্রিট থেকে। সেখান থেকে আরও বেশ কয়েক এলাকায় ঘুরবে রথ। দুপুর ১২টা থেকে যাত্রা শুরু হবে।

 রথযাত্রা প্রভু শ্রীজগন্নাথদেবের ভক্তদের কাছে অতি পুণ্য তিথি। এই পুণ্য তিথিতে জগন্নাথধাম পুরী ছাড়াও বাংলার অন্যত্র বেশ জাঁকজমকের সঙ্গে রথযাত্রা পালিত হয়। এবার বিশেষ আয়োজন দিঘার জগন্নাথধামেও। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এদিন মাসি গুন্ডিচার বাড়ি যাত্রা করেন। ইসকনের নয়া উদ্যোগে এবার বাড়িতে বসেও রথযাত্রার সঙ্গে যুক্ত হতে পারবেন ভক্তরা।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…