Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2025: দুর্গাপুজোর থিম সং নিয়ে আসছেন সুরজিৎ চট্টোপাধ্যায়,বেঙ্গলি ক্লাব USA-এর সাড়ম্বরে দুর্গাপুজো আয়োজন

Durga Puja Celebrations At New York's (Symbolic picture)
Durga Puja Celebrations At New York's (Symbolic picture)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাঙালির বড়ো উৎসব দুর্গাপুজো আসতে এখনো অনেক দেরি। শুধু এই রাজ্যেই নয় মা দুর্গার আরাধনায় মেতে উঠবে সাড়া বিশ্বের নানান প্রান্তের বাঙালিরা । আর তারই মধ্যে শুরু হয়ে গেলো বেঙ্গলি ক্লাব USA-এর পুজোর প্রস্তুতি  । এই বছর নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে সাড়ম্বরে পুজোর আয়োজন করছেন ক্লাবের সদস্যরা । গতবছরই নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে দুর্গাপুজোর আয়োজন করেছিল বেঙ্গলি ক্লাব USA। তবে এই বছর তাঁরা আরও বড়ো করে  পুজোর  আয়োজন করতে চলেছে ।  এরাজ্যের মতো চারদিন ধরে না হলেও সপ্তাহান্তে দুর্গাপুজো হবে । তার প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন তাঁরা ।

টাইমস স্কোয়ার দুর্গাপুজোর প্রতিষ্ঠাতা ও সভাপতি দীনেশচন্দ্র মজুমদার জানান, "শুধু পশ্চিমবঙ্গই নয় বাংলাদেশ কানাডা ইউকেতেও পুজো প্রচার করব আমরা। এবার অনেক বড় করে পুজোর আয়োজন করা হচ্ছে।'' টাইম স্কয়ারের  পুজোর  একটি আলাদা জনপ্রিয়তা রয়েছে।  এবার সেই পুজোকে আরও দৃষ্টিনন্দন করে তোলার উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তারা ।  খুব শীঘ্রই তাদের পুজোর থিম সং আসতে চলেছে । এই থিম সং এ সুর দিয়েছেন গায়ক সুরজিৎ চট্টোপাধ্যায়। এই পুজোর অ্যাম্বাসাডার এরাজ্যের  অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। ঋতুপর্ণা বলেন, "আগেই দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে, বিশ্বের দরবারে পুজোকে পৌঁছতে দেখে ভাল লাগছে।'' বিদ্যার কথায়, "এই পুজোর সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে।''

You might also like!