Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Festival and celebrations

5 months ago

Nil Shasthi 2026: চৈত্রের শেষেই নীলষষ্ঠী, কীভাবে পালন করবেন ব্রত? জেনে নিন বিস্তারিত

Nil Sasthi 2026 Shiva Puja Bengali Festival
Nil Sasthi 2026 Shiva Puja Bengali Festival

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চৈত্রের শেষ ও বৈশাখের আগমনী আবহে বাঙালির ঘরে ঘরে পালিত হচ্ছে একের পর এক ধর্মীয় উৎসব। তারই মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল নীলষষ্ঠী বা নীলপুজো। এই বিশেষ তিথিতে ভগবান নীলকণ্ঠ মহাদেব, দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর কৃপা লাভের আশায় ভক্তরা নিষ্ঠাভরে পুজো ও ব্রত পালন করেন। বিশেষ করে এই দিনটি বাঙালি পরিবারের মহিলাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সন্তানের মঙ্গল কামনায়, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য মায়েরা এই ব্রত পালন করে থাকেন। পাশাপাশি যাঁদের সন্তান লাভে বাঁধা রয়েছে, তাঁরাও বিশ্বাসের সঙ্গে এই ব্রত পালন করলে সেই বাধা কাটে—এমনই প্রচলিত বিশ্বাস রয়েছে সমাজে।

* নীলষষ্ঠী ২০২৬-র দিনক্ষণ: সাধারণত চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নীলপুজো পালিত হয়। এই বছর ১৩ এপ্রিল অর্থাৎ ২৯ চৈত্র পড়েছে নীল পুজোর তারিখ।  

* নীলষষ্ঠীর ব্রত পালনের শুভ সময়:  এই পুজোর কোন বিশেষ মুহূর্ত আলাদা করে থাকে না। তবে নীলপুজোর দিন সন্ধ্যেবেলা শিবলিঙ্গে জল ঢেলে, সন্তানের নামে প্রদীপ বা মোম জ্বালানো সবচেয়ে শুভ।   

* নীলপুজোর ব্রত পালনের উপকরণ:  গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, বেল পাতা, গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, কলা, বেল, বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের কোনও ফুল।

 

* ব্রতের নিয়মকানুন: নীলষষ্ঠীর দিন সারা দিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয়। এরপর শিবের মাথায় বেলপাতা, ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয়। এরপর  বা অপরাজিতার মালা পড়িয়ে, সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয়। উপোস ভাঙার পরও এদিন ফল,সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয়। এমনকী সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয়। মনে করা হয় ব্রতের দিন উপোস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব।  

* শিব পুজো মন্ত্র: ওঁ নমো নমঃ তৎসদস্য চৈত্র মাসে শুক্ল পক্ষে প্রতীপদ্যান্তিথৌ (নিজের গোত্র বলুন) গোত্রঃ শ্রী/ শ্রীমতী (নিজের নাম বলুন) শিব শক্তি ষষ্ঠী প্রীতিকামঃ দেবরস্যোক্ত নীলষষ্ঠী ব্রতমহং করিশ্যে।।

ওঁ য়া গুঙ্গূরশয্যা সিনীবালী যা রাকা যা সরস্বতী। 

ইন্দ্রাণীমহ্ব উতয়ে বরুণানীং স্বস্তয়ে।। 

নীলষষ্ঠীব্রতং হ্যেতৎ কৃরিশ্যেইহং মহাফলম। 

নির্বিঘ্ন মে চাত্র ত্বৎ প্রসাদাজগৎপতে।। 

প্রতিপদ্যাং নিরাহারো ভূত্বা চৈবাপরেইহনি। 

ভোক্ষ্যেইহং ভুক্তিমুক্ত্যর্থং শরণং মে ভবেশ্বর।।


* পুষ্পাঞ্জলি মন্ত্র: * প্রথমবার - 'ওঁ নমো শিবায় 

এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো নীলকণ্ঠায় নমঃ'

* দ্বিতীয়বার - 'ওঁ এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো নীলচণ্ডীকায় নমঃ' 

* তৃতীয়বার - 'ওঁ এষ সচন্দন পুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো ষষ্ঠীদেবীয় নমঃ'

* প্রণাম মন্ত্র: ওঁ নমঃ শিবায় শান্তায় পঞ্চবক্ত্রায় নীলকণ্ঠায় শূলিনে। 

নন্দি ভৃঙ্গি মহাব্যালগণ যুক্তায় শম্ভবে।। ১ 

শিবায়ৈ হরকান্তায়ৈ প্রকৃত্যৈ সৃষ্টিহেতবে। 

নমস্তে ব্রহ্মচারিণ্যৈ নীলচণ্ডিত্র্যৈ নমো নমঃ ।। ২ 

সংসারভয় সন্তাপাৎ পাহি মাং সিংহবাহিনি। 

রাজ্য সৌভাগ্য সম্পত্তিং দেহি মাম।। ৩ 

জয় দেবী জগন্মাত জগতানন্দকারী। 

প্রসীদ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে।।  


You might also like!