Breaking News
 
CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের

 

Diwali 25: দীপাবলিতে খুদের রঙিন আনন্দে থাকুক প্রকৃতির ছোঁয়া—ঘরেই তৈরি করুন নিরাপদ রং! রইল ঘরোয়া পদ্ধতি

Festival of Lights
Festival of Lights

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সামনেই দীপাবলি—আলোর উৎসব। এই উৎসব ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাড়িঘর সাজানোর প্রস্তুতি। বাড়ির প্রত্যন্ত কোণাও সেজে উঠছে আলোর রোশনাইয়ে। তবে দীপাবলি মানে শুধু প্রদীপ বা মোমবাতি নয়, এর সঙ্গে রঙ্গোলিও জড়িয়ে রয়েছে। এখন অনেক বাঙালি পরিবারেও বাড়ির দোরগোড়ায় রঙিন রঙ্গোলির চল বেড়েছে। কখনও ময়ূরের নকশা, কখনও বা ফুলের ছাপ—আর তার সঙ্গে মাটির প্রদীপের আলো মিলিয়ে দেবে সজ্জায় এক অনন্য মাত্রা। ছোটদের মধ্যে রঙ্গোলি তৈরিতে থাকে বিশেষ উৎসাহ। বাজারে বা অনলাইনে নানা ধরনের রঙ কিনতে পাওয়া গেলেও, তাতে মেশানো থাকে ক্ষতিকর রাসায়নিক। তাই বাড়িতেই কীভাবে প্রাকৃতিক উপায়ে রঙ্গোলির রং তৈরি করবেন—তা জানতেই রইল সহজ কিছু উপায়।

১) হলুদ— হলুদ আর বেসন মজুত থাকে সব বাঙালি হেঁশেলেই। চার ভাগ বেসন ও এক ভাগ হলুদ ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হলুদ রং। বেসন না থাকলে চালের গুঁড়োর সঙ্গেও মেশানো যেতে পারে হলুদ। সঙ্গে একটু বালি মিশিয়ে নিলে রঙ্গোলি আঁকতে সুবিধা হবে।

২) সবুজ— পালং শাক বেটে নিন। এ বার সেই মিশ্রণটি ভাল করে ছেঁকে নিয়ে গোলাপজলের সঙ্গে মিশিয়ে নিন। তরল মিশ্রণটি বড় ট্রে-তে রেখে এক কাপ কর্নফ্লাওয়ার ভাল করে মিশিয়ে নিন। কোনও মণ্ড যাতে না থাকে, সে দিকে নজর রাখুন। এ বার মিশ্রণটি রোদে শুকিয়ে হাতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে সবুজ রং। মিশ্রণে খানিকটা বালি অবশ্যই মিশিয়ে নেবেন।

৩) গোলাপি— বিটের রস তৈরি করে ভাল করে ছেঁকে নিন। এক কাপ বিটের রস নিয়ে তাতে এক টেবিল চামচ গোলাপ জল দিন। মিশ্রণটির সঙ্গে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো খুব ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি রোদে কিংবা মাইক্রোঅয়েভে শুকিয়ে নিন। এ বার হাত দিয়ে ভাল ভাবে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে গোলাপি রং। খুব সূক্ষ্ম গুঁড়ো চাইলে মিশ্রণটি মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। ভেষজ গোলাপি রঙের সঙ্গে বালি মিশিয়ে নিতে ভুলবেন না।

৪) সাদা— চালের আটা গুঁড়ো করে সঙ্গে সামান্য মাত্রায় বালি মিশিয়ে নিলেই আপনি সাদা রং পেয়ে যাবেন। রঙিনের মাঝে সাদার কারুকাজ থাকলে রঙ্গোলির নকশা নজরকাড়া হয়। তাই বেরঙিন হলেও এই রংটি বানাতে ভুলবেন না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…