Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

Entertainment

1 year ago

War 2:অ্যাডভান্স বুকিংয়ে হু হু করে ‘ওয়ার ২’, নতুন প্রোমোতে আরও বাড়ল উত্তেজনা

War 2 advance booking
War 2 advance booking

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে মেগা বাজেট ছবি ‘ওয়ার ২’। হৃত্বিক রোশন এবং জুনিয়র এনটিআরের জুটি দর্শকদের মুখোমুখি করার অপেক্ষায় রয়েছে। ছবিতে কিয়ারা আডবানির মারকাটারি লুকও দর্শকদের আগ্রহ বাড়িয়েছে। মুক্তির অনেক আগেই শুরু হয়েছে এই মেগা বাজেট ছবির অ্যাডভান্স টিকিট বুকিং। পাশাপাশি, যশরাজ ফিল্মসের ব্যানারে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিটির নতুন প্রোমো প্রকাশ পেয়ে নেটদুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে।

ইতিমধ্যেই দেশের মোট হিন্দি ভাষায় এই ছবি ৫০০০টি সিনেমাহলে শো পেয়েছে। বক্স অফিসে এই ছবি বিপুল সাফল্য পাবে বলেই আশা রাখছেন বিশেষজ্ঞরা। যদিও হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও মালয়লম ভাষায় মুক্তি পাবে এই ছবি।কাজেই বলা যায় সবমিলিয়ে এই ছবি নিয়ে দর্শকমহলে এক আলাদা প্রত্যাশা রয়েছে। অন্যদিকে ছবি মুক্তির মাত্র কয়েকদিন আগেই তাতে রীতিমতো কাঁচি চালালো সেন্সরবোর্ড। ‘ওয়ার ২’ ছবিতে বড়সড় পরিবর্তন এনেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

ইতিমধ্যেই ছবির মোট ছ’টি দৃশ্যে কাটছাঁট করা হয়েছে। যা অডিও ও ভিজ্যুয়াল দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হয়েছে। ছবির গান ‘আওয়ান জাওয়ান’ থেকে কমানো হয়েছে কিয়ারার বিকিনি পরা দৃশ্য। প্রায় নয় সেকেন্ড কমানো হয়েছে সেই দৃশ্য। আর এই খবর ছড়িয়ে পড়ার পরেই রীতিমতো মন ভেঙেছে অনুরাগীদের। ছবির বিষয়বস্তুর উপর জোর দেওয়া হয়েছে ও সেভাবেই ছবি থেকে বেশ কিছু অংশ বাদ দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে ছবির টিমের তরফে। এখন দেখার ‘ওয়ার ২’ এসবের পরেও ঠিক কতটা দর্শক মনে ছাপ ফেলতে পারে।



You might also like!