
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অত্যন্ত জনপ্রিয় করি নায়িকা ঊষসী রায়কে নতুন লুকে দেখা যাবে 'গভীর জলের মাছ' সিরিজে। হইচইতে আসছে ঊষসীর নতুন ওয়েব সিরিজ ‘গভীর জলের মাছ’। এই ওয়েব সিরিজে বিশাখা নামের একটি চরিত্রে ঊষসীকে দেখা যাবে ।
দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ৭ বছর পার করে ফেলেছেন তিনি। বাংলা ওয়েব সিরিজের জগতে অত্যন্ত পরিচিত মুখ ঊষসী।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সুইমিং পুলে অভিনেত্রীর একটি বোল্ড ফটোশুটের ভিডিও। ভিডিওটি দেখার পরে সিরিজটি নিয়ে নেটিজেনদের কৌতুহল আরও বেড়ে গিয়েছে।
বাংলা সিরিয়ালের হাত ধরেই অভিনয়ে আসেন অভিনেত্রী। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘মিলন তিথি’তে অহনা চরিত্রে প্রথম আত্মপ্রকাশ। এরপরেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘বকুল কথা’য় অভিনয় করে দর্শকদের মন জয় করে নেন তিনি । শেষ কাদম্বিনী চরিত্রে দেখা গিয়েছে তাকে। এরপর ছোট পর্দা থেকে বিরতি নিলেও একের পর এক ওয়েব সিরিজে কাজ করে চলেছেন তিনি। ইতিমধ্যেই ব্যোমকেশ সিরিজের পাশাপাশি ‘রুদ্রবীণার অভিশাপ’ এবং ‘সুন্দরবনের বিদ্যাসাগর’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজে দেখা গিয়েছে ঊষসীকে।
