Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Luxury In A Bottle: ‘প্রিমিয়াম’ জলের দাম আকাশছোঁয়া! সমালোচকদের কড়া জবাব দিলেন ভূমি পেডনেকর

Bhumi Pednekar
Bhumi Pednekar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অভিনয়ের গণ্ডি ছাড়িয়ে এবার ব্যবসার জগতে নিজের জায়গা তৈরি করছেন ভূমি পেডনেকর। গত বছরই পানীয় জলের ব্র্যান্ড চালু করেছেন তিনি। তবে বাজারে আসার পর থেকেই সেই জলের আকাশছোঁয়া দাম ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। সাধারণত যেখানে ৭৫০ মিলিলিটার জলের বোতল পাওয়া যায় ২০ টাকায়, সেখানে ভূমির ব্র্যান্ডে একই পরিমাণ জলের দাম প্রায় ২০০ টাকা। আর ৫০০ মিলিলিটারের বোতল বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—এত বেশি দাম কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলাখুলি মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর দাবি, এটি শুধুমাত্র সাধারণ পানীয় জল নয়, বরং একটি প্রিমিয়াম প্রোডাক্ট। ব্র্যান্ডটি নৈতিকতা ও গুণগত মানকে সর্বাধিক গুরুত্ব দেয় বলেই দাম তুলনামূলক বেশি। 


ভূমির কথায়, “আমরা গ্রাহকদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা রক্ষা করাই আমাদের লক্ষ্য। তাই সেরা মানের পণ্য দেওয়ার চেষ্টা করি।” তিনি আরও জানান, তাঁর ব্র্যান্ডে শুধু জল নয়, বিভিন্ন ধরনের বেভারেজও যুক্ত হয়েছে এবং শীঘ্রই সোডা বিভাগও চালু হবে। উচ্চমূল্য নিয়ে সমালোচনার প্রসঙ্গে অভিনেত্রীর বক্তব্য,  “হ্যাঁ, আমার ব্র্যান্ডের পানীয় জলের দাম বেশি। তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু এটা উচ্চমানের পানীয় জল। পুরনো যে ব্র্যান্ডগুলি উচ্চমানের জল বিক্রি করে সেগুলির দাম আরও বেশি।” আন্তর্জাতিক বাজারে এমন অনেক প্রিমিয়াম ব্র্যান্ড রয়েছে, যাদের ৫০০ মিলিলিটার জলের দাম ৪০০-৫০০ টাকার মধ্যে। সেই তুলনায় তাঁর পণ্য নাকি অনেকটাই সাশ্রয়ী।  উল্লেখযোগ্যভাবে, ব্যবসার পাশাপাশি অভিনয়েও ব্যস্ত রয়েছেন ভূমি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তাঁর ওয়েব সিরিজ ‘দলদল’-এ অভিনয়ের জন্য প্রশংসাও কুড়িয়েছেন তিনি। সব মিলিয়ে, নতুন ব্যবসায়িক উদ্যোগ ঘিরে যেমন প্রশংসা, তেমনই বিতর্ক—দুই-ই সমান তালে সঙ্গ দিচ্ছে অভিনেত্রীকে।  

You might also like!