Breaking News

 

Entertainment

3 years ago

Mrs. Chatterjee vs. Norway: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবি দেখে অসন্তুষ্ট নরওয়ের রাষ্ট্রদূত

Hans Jacob Friedenlund - Rani Mukherjee
Hans Jacob Friedenlund - Rani Mukherjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি মুক্তি পেয়েছে 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ । রানি মুখোপাধ্যায়ের এই ছবি দেখে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনেকেই। কিন্তু এই ছবি দেখে অসন্তুষ্ট হয়েছেন নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নরওয়ের রাষ্ট্রদূত। তাকে আবার পালটা উত্তর দিয়েছেন বাস্তবের ‘মিসেস চ্যাটার্জী’ ।

নরওয়ের প্রচলিত ধ্যান-ধারণাকে ভুলভাবে দেখানো হয়েছে বলে টুইটারে দাবি করেছেন হ্যান্স। সেখানে একটি প্রতিবেদন শেয়ার করে তিনি লেখেন, "শিশুকল্যাণ সংস্থা একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান। তা লাভের প্রলোভনে কখনও পা দেয় না।"

 নরওয়ের রাষ্ট্রদূতের এই টুইটের তীব্র বিরোধিতা করেন সাগরিকা। এত বছর পরও নরওয়ে সরকার যে তাঁর কাছে ক্ষমা চায়নি সেই কথাও বলেন তিনি। তাঁর সন্তানদের মনে এখনও সেই ঘটনার আতঙ্ক রয়ে গিয়েছে বলে জানান সাগরিকা। সেই ভয়ঙ্কর বিপদের দিনে তাঁর পাশে ছিল ভারত সরকার।

উল্লেখ্য, এই ছবির প্রেক্ষাপট নরওয়ে। পরিচালক অসীমা ছিব্বর। পারিবারিক অশান্তি এবং সন্তান প্রতিপালনে ত্রুটি হলে মায়ের থেকে সন্তানকে আলাদা করে দেয় নরওয়ে সরকার। সন্তানকে নিজের কাছে ফিরে পেতে এক মায়ের লড়াই দেখানো হয়েছে এই ছবিতে। সত্য ঘটনা অবলম্বন করেই ছবিটি তৈরি। ১৭ মার্চ ছবিটি মুক্তি পেয়েছে এই ছবি।

You might also like!