Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Entertainment

2 years ago

Tollywood:'ওটা আমার স্কিলসেটে নেই', অভিনেতা তাপস পালের মেয়ে টলিপাড়া থেকে হঠাৎ কোথায় হারিয়ে গেলেন?

Tapas Pal
Tapas Pal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- তাপস পাল বাংলা সিনেমা জগতের এক অন্যতম অভিনেতা। এককালীন হিট ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেতা। কিন্তু তিনি আর ইহলোকে নেই। সেই সঙ্গে তাপস রায়ের মেয়েও ছিলেন বিখ্যাত অভিনেত্রী। একাধিক ছবিতে কাজ করেছেন। তবে এখন লাইট- ক্যামেরা -অ্যাকশন থেকে দূরেই থাকেন তিনি।

২০০৪ সালে অঞ্জন দত্ত পরিচালিত ইংরেজি ছবি 'বো ব্যারাকস ফরএভার' দিয়ে অভিনয়ে হাতেখড়ি হয় সোহিনীর। ২০০৯ সালে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'জ্যাকপট' ছবিতে এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলেছিল সোহিনীকে। 'একটি মেয়ে তমসী', 'অটোগ্রাফ'-এর মতো ছবিতেও কাজ করেছেন এই তারকা কন্যা। পরবর্তীতে মুম্বইয়ে গিয়ে 'চিড়িয়াঘর', 'পার্টনার্স', 'আপকে আ জানে সে'-র মতো সিরিয়ালে কাজ করেন তাপস-কন্যা। সম্প্রতি প্রভাত রায়ের আত্মজীবনীর লঞ্চে এসেছিলেন তাপস পালের স্ত্রী নন্দিনী ও কন্যা সোহিনী। এদিন সোহিনী জানান, 'বাবা হঠাৎ করে চলে গেলেন…তখন বম্বেতে একটা কাজ করছিলাম। সেইসময় কোডিভ হল, আমি চলে এলাম। বলে না, গ্রিফের সময়টা আমার স্বাভাবিক লোকেদের থেকে একটু বেশিই লাগল আমার। আমি জানি না কাল কী হবে, তবে ওই বলে না যে নেভার সে নেভার! তবে অভিনয় করতে খুব ভালোবাসি'। সেই সঙ্গে অভিমানের সুরে বলেন, 'ওটা আমার স্কিলসেটে নেই…এটা গুলবাজি নয় তবে মার্কেটিং করাটা আসে না'।

You might also like!