Entertainment

3 years ago

Swara Bhaskar : বিতর্কের মুখে স্বরার বিয়ে! তার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুসলিম জামাতের প্রধান

Swara Bhaskar - Fahad Ahmed
Swara Bhaskar - Fahad Ahmed

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ১৬ ফেব্রুয়ারি পরিবার-পরিজনকে সাক্ষী রেখে একেবারে ঘরোয়া পরিবেশে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে আইনি পদ্ধতি ও মালাবদলের মধ্যে দিয়ে  বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন স্বরা ভাস্কর। স্বরার বিয়ে খবরে ইন্ডাস্ট্রিত বেশ খুশির মহল থাকলেও,এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবি। তাঁর দাবি, স্বরাকে ইসলাম কবুল করতে হবে। 

সংগঠনের তরফে জানানো হয়েছে, শরিয়তে ইসলাম কবুল না করলে সেই বিয়ে অবৈধ। সর্বভারতীয় মুসলিম জামাতের প্রধান মৌলানা শাহবুদ্দিন রিজবির কথায়, ‘‘স্বরাকে ইসলাম কবুল করতে হবে, তবেই এই বিয়ে বৈধতা পাবে। কোনও নারী যদি মূর্তিপূজা করেন, তা হলে কোনও মুসলমান পুরুষ তাঁকে বিয়ে করতে পারবেন না। ইসলামে এই ধরনের বিয়ের জায়গা নেই।’’ 

স্বরা-ফাহাদ রেজিস্ট্রি অফিসে বিয়ের আবেদনের নথিপত্র জমা করেছিলেন গত ৬ জানুয়ারি। এরপর চলতি মাসের ১৬ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন স্বরা-ফাহাদ। নায়িকার বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্তেরা। উচ্ছ্বসিত সমাজকর্মী থেকে রাজনৈতিক মহল। কিন্তু এই বিয়েতে অখুশি একাংশ।


You might also like!