
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাত্র কয়েকমাস হল মা হয়েছেন আলিয়া ভাট। এখনও পর্যন্ত সেই ছোট্ট ক্ষুদেকে কিন্তু দেখতে পায়নি তার অনুরাগীরা। তাকে কেমন দেখতে হয়েছে তা নিয়ে বেশ কৌতুহল রয়েছে নেটিজেনদের মধ্যে। রণবীর কাপুরের মত নাকি আলিয়া ভাটের মতো, কার মতো দেখতে হয়েছে কাপুর বাড়ির খুদে সদস্যকে। আর এর মধ্যেই আলিয়া তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এক ছোট্ট মেয়ের ছবি। আর সঙ্গে সঙ্গে নেটিজেনরা মনে করলেন এটাই তো রণলিয়া-কন্যা রাহা। কিন্তু আসলে তা নয়।
প্রায় সবাই জানেন, আলিয়া শুধু একজন অভিনেত্রী নয়। প্রযোজনা সংস্থা এবং নিজস্ব ব্র্যান্ডও শুরু করেছেন তিনি। বর্তমানে বিজনেস ওম্যান হয়ে উঠেছেন আলিয়া। ব্যক্তিগত এবং পেশাগত জীবন খুব সুন্দর ভাবে সাজিয়ে নিয়েছেন অভিনেত্রী। এখনো নতুন কোনো ছবির কাজ শুরু না করলেও নিজের ব্যবসার দিকে মনোনিবেশ করেছেন তিনি। অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য মেটারনিটি ওয়্যার এর পাশাপাশি সদ্যোজাত এবং আর একটু বেশি বয়সের খুদেদের জন্যও নিজস্ব পোশাকের ব্র্যান্ড আনলেন তিনি। দামও খুব বেশি নয়।
সম্প্রতি, সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গিয়েছে এক খুদেকে। আলিয়ার ব্র্যান্ডেড জামায় সেজেগুজে ছবি তুলেছে সে। সেই সংস্থার প্রচারেই ইনস্টাগ্রামে বেশ কিছু বাচ্চাদের ছবি পোস্ট করেন আলিয়া। আর তা দেখেই নেটিজেনদের এই অদ্ভুত ভাবনা।
