Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Entertainment

3 days ago

Awards Season 2026: ৯৮তম অস্কারে নজর কাড়ল ‘সিনার্স’ ও ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

98th academy awards highlights
98th academy awards highlights

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিখ্যাত ডলবি থিয়েটারে -এ জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড-র ৯৮তম সংস্করণ। বিশ্বের নানা প্রান্তের তারকা ও চলচ্চিত্র নির্মাতাদের উপস্থিতিতে এবারের অস্কার অনুষ্ঠান ছিল বেশ জমকালো। এবারের আসরে সবচেয়ে বেশি আলোচনায় ছিল পরিচালক রায়ান কুগলার পরিচালিত ছবি সিনার্স এবং পল থমাস অ্য়ান্ডারসন পরিচালিত ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। ‘সিনার্স’ এ বছর অস্কারে মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেয়ে নতুন রেকর্ড গড়ে। এত সংখ্যক মনোনয়ন পাওয়ায় ছবিটি অনুষ্ঠান শুরুর আগেই ব্যাপকভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। অন্যদিকে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ১৩টি বিভাগে মনোনয়ন পেয়ে তার মধ্যে ৬টি পুরস্কার জিতে নেয়। ফলে এবারের আসরে সবচেয়ে সফল ছবির তকমাও পায় এই সিনেমা।


∆ অস্কারে পুরস্কারের তালিকা:

সেরা চলচ্চিত্র: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান – সিনার্স

সেরা অভিনেত্রী: জেসি বাকলে – হ্যামনেট

সেরা পার্শ্ব অভিনেতা: সিয়ান পেন – ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি মেডিগান – ওয়েপনস

সেরা পরিচালক: পল থমাস অ্য়ান্ডারসন – ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা মৌলিক চিত্রনাট্য: রেয়ান কুগলার – সিনার্স

সেরা অভিযোজিত চিত্রনাট্য: পল থমাস অ্য়ান্ডারসন – ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার


∆ অ্যানিমেশন বিভাগ:

সেরা অ্যানিমেটেড ফিচার: কে-পপ ডেমন হান্টার্স

সেরা অ্যানিমেটেড শর্ট: দ্য গার্ল হু ক্রাইড পার্লস

∆ প্রযুক্তিগত বিভাগ:

সেরা সিনেমাটোগ্রাফি: অটাম ডুরাল্ড আরকাপাও – সিনার্স

সেরা কস্টিউম ডিজাইন: কেট হাওলি – ফ্র্যাঙ্কেনস্টাইন

সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং: ফ্র্যাঙ্কেনস্টাইন

সেরা ফিল্ম এডিটিং: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ

সেরা অরিজিনাল স্কোর: লুডউইগ গোরানসন – সিনার্স

∆ অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কারঃ 

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু

সেরা ডকুমেন্টারি ফিচার: মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন

সেরা ডকুমেন্টারি শর্ট: অল দ্য এম্পটি রুমস

সেরা লাইভ-অ্যাকশন শর্ট (যৌথভাবে): দ্য সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা

সেরা অরিজিনাল গান: “গোল্ডেন” – কে-পপ ডেমন হান্টার্স

∆ ভারতের জন্য বিশেষ মুহূর্ত: 

অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

ভারতীয়-আমেরিকান প্রযোজক গীতা গন্ধভীর দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন—

দ্য পারফেক্ট নেবার (ডকুমেন্টারি ফিচার)

দ্য ডেভিল ইজ বিজি (ডকুমেন্টারি শর্ট)

অন্যদিকে পরিচালক নীরাজ ঘায়ওয়ানের-এর সিনেমা হোমবাউন্ড আন্তর্জাতিক ফিচার ফিল্মের চূড়ান্ত পাঁচে জায়গা করে নিতে ব্যর্থ হয়।

সব মিলিয়ে এবারের অস্কার মঞ্চে যেমন ছিল তারকাদের উপস্থিতি, তেমনই ছিল শক্তিশালী গল্প ও নির্মাণশৈলীর চলচ্চিত্রগুলোর দাপট। ‘সিনার্স’ এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’—দুটি ছবিই চলচ্চিত্রপ্রেমীদের আলোচনায় বিশেষ জায়গা করে নিয়েছে।


You might also like!