
মুম্বই, ১১ নভেম্বর : অকালেই প্রয়াত হয়েছেন অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী(Siddhant Veer Suryavanshi)। শুক্রবার মুম্বইয়ের একটি জিমে শরীরচর্চা করতে করতে আচমকাই লুটিয়ে পড়েন অভিনেতা। কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিনেতাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। অভিনেতার পরিবারের তরফ থেকে কিছু না জানা হলেও সূত্রের খবর, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।
মুম্বই পুলিশ সূত্রের খবর, শুক্রবার জিমে শরীর চর্চা করার সময় অসুস্থ হয়ে পড়ে যান অভিনেতা সিদ্ধান্ত বীর সূর্যবংশী। তাঁকে নিয়ে যাওয়া হয় কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি অভিনেতাকে। অভিনেতার মৃত্যুর তদন্ত শুরু করেছে ওশিওয়ারা পুলিশ। পুলিশ জানিয়েছে, মামলা দায়ের হয়নি, আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
