Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

SRK False Claim: নিট আন্দোলনে শাহরুখের সমর্থন? ভাইরাল পোস্টের নেপথ্যে চাঞ্চল্যকর সত্য

Bollywood actor Shah Rukh Khan
Bollywood actor Shah Rukh Khan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের আবহ এখনও অব্যাহত। যন্তর মন্তরে টানা ৩৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পড়ুয়ারা। বিভিন্ন মহল থেকে তাঁদের প্রতি সমর্থনের বার্তা এসেছে। বলিউডের একাধিক তারকাও এই ইস্যুতে মুখ খুলেছেন। এমন পরিস্থিতিতে হঠাৎই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে শাহরুখ খানের নামে একটি পোস্ট, যেখানে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানানো হয়েছে বলে দাবি করা হয়।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে লেখা ছিল,  ’প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই দেখিয়ে দিয়েছ প্রকৃত শক্তি কোথায়। বইয়ে, কলমে এবং নিজের কণ্ঠে। তোমাদের এই আন্দোলন শুধু একটি পরীক্ষার বিরুদ্ধে নয় বরং আরও ভালো, স্বচ্ছ ও ন্যায্য ব্যবস্থার দাবিতে। প্রত্যেক শিক্ষার্থীর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হওয়া উচিত। এই লড়াই ন্যায্য এবং অত্যন্ত প্রয়োজনীয়। তরুণরাই আমাদের ভবিষ্যৎ।’  ভুয়ো পোস্টে আরও লেখা, ‘তোমরা হয়তো হতাশ, ক্লান্ত, কিন্তু কখনও হাল ছেড়ে দিও না। শান্তিপূর্ণভাবে নিজের দাবি জানাও, নিজের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাও, তবে নিরাপত্তার দিকেও খেয়াল রেখো। দেশের নেতা, কর্তৃপক্ষ এবং আমাদের সবার উচিত শিক্ষার্থীদের কথা শোনা। তাদের দাবিগুলোকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সংস্কার আনা উচিত যাতে ভবিষ্যতে আর কোনও শিক্ষার্থী এভাবে ভোগান্তির শিকার না হয়। আমি মানসিক ও নৈতিকভাবে তোমাদের পাশে আছি।’


তবে কিছুক্ষণের মধ্যেই সামনে আসে আসল তথ্য। খোঁজ নিয়ে দেখা যায়, শাহরুখ খানের সরকারি এক্স (X) অ্যাকাউন্টে এমন কোনও পোস্ট আদৌ করা হয়নি। ভাইরাল হওয়া স্ক্রিনশটটি একটি ভুয়ো পোস্ট, যা এক ব্যক্তি সম্পাদনা করে বা ভুয়ো দাবি করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেটিই দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। শাহরুখের অনুরাগীরাও ভুয়ো তথ্য ছড়ানোর বিরুদ্ধে সরব হন। তাঁদের অভিযোগ, সংবেদনশীল একটি জাতীয় ইস্যুকে কেন্দ্র করে জনপ্রিয় অভিনেতার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।

উল্লেখ্য, এই আন্দোলনকে ঘিরে বলিউডের আরও কয়েকজন তারকা নিজেদের মতামত জানিয়েছেন। ফলে শাহরুখও মুখ খুলেছেন বলে অনেকেই প্রথমে বিশ্বাস করেছিলেন। কিন্তু বাস্তবে অভিনেতার পক্ষ থেকে এখনও পর্যন্ত নিট প্রশ্নফাঁস বা পড়ুয়াদের আন্দোলন নিয়ে কোনও সরকারি বা যাচাইকৃত প্রতিক্রিয়া সামনে আসেনি। 

You might also like!