Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Entertainment

2 years ago

Shah Rukh Khan:ভোর ৫টায় ঘুমতে যান শাহরুখ খান! জানেন বলিউড কিং খানের লাইফ স্টাইল?

Shah Rukh Khan
Shah Rukh Khan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- শাহরুখ খান, বলিউডে এক খ্যাতনামা অভিনেতা। আট থেকে আশি ,সকলেই তাঁর ভক্ত। তাঁর অভিনীত সবকটি সিনেমাই তাঁর জাত চিনিয়েছে এবং দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছেন বলিউডের কিং খান। বয়স ৫৫-এর গণ্ডি পার করলেও, তাঁর শরীরে এখনও তারুন্যের ছাপ। সকলের তাঁর ফিটনেস রহস্য জানতে উন্মুখ হয়ে থাকেন। এবার সেই রহস্যই নিজের মুখে ফাঁস করলেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে শাহরুখ খান তাঁর লাইফ স্টাইল সম্পর্কে জানান। তিনি বলেন, '৫৫ বছর বয়সে আমি একবার বিশ্রাম নিয়েছিলাম। আর সেটা মহামারীর সময়, কারণ আমার আর কিছু করার ছিল না। এসময় আমি সবাইকে বলেছিলাম, ইতালিয়ান রান্না শিখুন আর শরীর চর্চা করুন। তখন আমি ওয়ার্ক আউট করেছিলাম। একটা বডি বানিয়েছি। চার বছর পর মানুষ আমায় মিস করতে শুরু করলেন। তার আগে আমার কথা লোকজন খুব বেশি বলতেন না।' সেই সঙ্গে আরও বলেন, “সাধারণত ভোর পাঁচটায় ঘুমাতে যাই। তারপর আমি প্রায় ৯ বা ১০টা পর্যন্ত ঘুমোই, তারপর উঠি। এরপর আমি শুটিংয়ে যাই। এরপর দুপুর ২টোয় বাড়ি ফিরি। তারপর স্নান করে ঘুমতে যাওয়ার আগে ব্যায়াম করি।' শাহরুখের কথায় তিনি মাত্র এক বেলা খাবার খান। মাত্র আধা ঘণ্টা ওয়ার্ক আউট করেন বলে জানান।

You might also like!