Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 weeks ago

Ranjay Shyamoupti: বিয়ের ৫ মাসেই ভাঙনের চর্চা, এবার শ্যামৌপ্তির পোস্ট ঘিরে নতুন জল্পনা

Ranjay Shyamoupti
Ranjay Shyamoupti

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিয়ের মাত্র পাঁচ মাসের মধ্যেই রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির দাম্পত্যে ভাঙনের খবর ঘিরে টলিপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা। সম্পর্ক নিয়ে একাধিকবার মুখ খুলেছেন রণজয়। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে দেখা যায়নি শ্যামৌপ্তিকে। সোশ্যাল মিডিয়াতেও ব্যক্তিগত জীবনের বদলে কাজ সংক্রান্ত পোস্টই করেছেন অভিনেত্রী। এর মধ্যেই তাঁর একটি নতুন ইনস্টাগ্রাম স্টোরি ঘিরে ফের শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি বলিউডের তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজার একটি ভিডিয়ো নিজের স্টোরিতে শেয়ার করেন শ্যামৌপ্তি। ভিডিয়োটির সঙ্গে লেখা ছিল, ‘প্যায়ার কো আদত বন জানে দো, লেকিন আদত বন নে কে বাদ উসমে প্যায়ার কম নেহি হোনা চাহিয়ে।’ অর্থাৎ, ভালোবাসা যেন অভ্যাসে পরিণত হয়, কিন্তু সেই অভ্যাসের পরেও ভালোবাসার গভীরতা যেন কমে না যায়। 

উল্লেখ্য, রীতেশ দেশমুখ তাঁদের সম্পর্ক প্রসঙ্গে এই কথাগুলি বলেছিলেন। শ্যামৌপ্তির মতো করে এই ভিডিয়ো শেয়ার করতেই নেটিজেনদের একাংশের প্রশ্ন—রণজয়ের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের পরিস্থিতির দিকে কি কোনও ইঙ্গিত করলেন অভিনেত্রী? নাকি নিছকই ভিডিয়োটির বক্তব্য তাঁর ভালো লেগেছে? অবশ্য পোস্টটি নিয়ে শ্যামৌপ্তি নিজে কোনও ব্যাখ্যা দেননি।  রণজয় ও শ্যামৌপ্তির ঘনিষ্ঠতা বাড়ে ‘গুড্ডি’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময়। পর্দার জুটি হিসেবে দর্শকদের কাছেও তাঁরা জনপ্রিয় হয়ে ওঠেন। প্রথম দিকে সম্পর্ক নিয়ে দুজনেই খুব বেশি কথা না বললেও চলতি বছরের ভ্যালেন্টাইন্স ডে-তে হিন্দু রীতি মেনে অগ্নিসাক্ষী রেখে বিয়ে করেন তাঁরা। বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে রণজয় অবশ্য ইতিমধ্যেই নিজের বক্তব্য জানিয়েছেন। তবে দাম্পত্য ভাঙনের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে রাজি নন তিনি। পাশাপাশি ‘চুক্তির বিয়ে’-র যে দাবি ঘুরছিল, সেটিও উড়িয়ে দিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, এই ধরনের ঘটনা মূলত ধারাবাহিকের গল্পেই দেখা যায়, বাস্তব জীবনে নয়।


বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর ‘প্রতিজ্ঞা’-র সেটে রণজয় অসুস্থ হয়ে পড়েছিলেন বলেও জানা যায়। বর্তমানে অবশ্য নিজের কাজ ও কেরিয়ারের দিকেই মন দিতে চাইছেন অভিনেতা। ‘ঘুনগাঁও’ ছবির প্রচারেও ব্যস্ত রয়েছেন তিনি। ছবির প্রিমিয়ারে শ্যামৌপ্তি উপস্থিত না থাকলেও সেখানে দেখা যায় ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকের অভিনেত্রী অভিকা মালাকারকে। মাকে সঙ্গে নিয়ে ছবির প্রিমিয়ারে হাজির হয়েছিলেন রণজয়। অন্যদিকে, শ্যামৌপ্তিকেও নিয়মিত কাজের সঙ্গে যুক্ত থাকতে দেখা যাচ্ছে। তাঁকে শেষবার ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এ দেখা গিয়েছে। বর্তমানে তিনি রান্নার অনুষ্ঠান ‘রাঁধুনি না কাঁদুনি’-তে কাজ করছেন। রণজয়-শ্যামৌপ্তির সম্পর্কের বর্তমান সমীকরণ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও ঘোষণা আসেনি। তাই অভিনেত্রীর সাম্প্রতিক পোস্ট ঘিরে তৈরি হওয়া প্রশ্নের উত্তরও আপাতত রয়ে গেল অনিশ্চিত।

You might also like!