Entertainment

2 years ago

Ritabhari Chakraborti injured : মার্কিন মুলুকে শুটিং করতে গিয়ে রক্তাক্ত ঋতাভরী

Ritabhari Chakraborty (File Picture)
Ritabhari Chakraborty (File Picture)

 

কলকাতা, ৬ জুলাই  : টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একটি নাম ঋতাভরী চক্রবর্তী । কিন্তু মার্কিন মুলুকে শুটিং করতে গিয়েই বিপত্তি । কপাল ফাটিয়ে রক্তাক্ত অভিনেত্রী ।

সম্প্রতি, বক্সঅফিসে সাফল্য পেয়েছে ফাটাফাটি । আর তারপরেই ঋতাভরী চক্রবর্তী গিয়েছিলেন মার্কিন মুলুকে । সেই ছবির শুটের নেপথ্যের কিছু মিষ্টি মুহূর্ত শেয়ার করেন ঋতাভরী চক্রবর্তী । বৃহস্পতিবার অভিনেত্রীর শেয়ার করা সেই ছবিতেই দেখা গেল রক্তাক্ত অবস্থায় অভিনেত্রীর একটি ছবি । কপাল থেকে গড়িয়ে পড়ছে রক্ত । যদিও অভিনেত্রীর কপাল ফেটে রক্ত পড়ার এই ছবি সিনেমার একটি দৃশ্য । পরিচালক মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘গৃহস্থ’- র শুটিং- এই আপাতত ব্যস্ত সে ।

You might also like!