Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

Entertainment

2 years ago

Puja Cinema:বন্ধ হল রাহুলের শুটিং! এবারের পুজো সৃজিত নাকি মিঠুন কার দখলে?

Puja Cinema
Puja Cinema

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজো মানেই এসভিএফ প্রযোজিত দর্শকদের জন্য নতুন ছবি। এবারে এই প্রযোজনায় রাহুল মুখোপাধ্যায়ের ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু গতকাল তথা শুক্রবার সেই ছবির শুটিং শুরুর আগেই বন্ধ হয়ে গেল। টলিপাড়ার গুঞ্জন, এই ছবি নাকি মুক্তি পাবে না পুজোয়।

পরিচালক-টেকনিশিয়ান দ্বন্দ্বের শেষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে রাহুল ফের পরিচালকের তকমা ফিরে পেয়েছেন। ১৬ অগস্ট অর্থাৎ গতকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়- অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতিতে শুটিং শুরুর কথা ছিল। এও শোনা গিয়েছিল, হাসপাতালের গুরুত্বপূর্ণ দৃশ্য এ দিন ক্যামেরাবন্দি হবে। তবে তা শুরুর আগেই থেমে গেল। এই বন্ধের নেপথ্যে রয়েছে একাধিক কারণ বলেই মত টলিপাড়ার। সূত্রের খবর, এর প্রথম এবং প্রধান কারণ, মাত্র ৪৫ দিনের মধ্যে শুটিং, এডিটিং, ডাবিং, আবহ সঙ্গীত, গান, কালার কারেকশন, সাউন্ড মিক্সিং, সেন্সরের ছাড়পত্র এনে ছবিমুক্তি প্রায় অসম্ভব। দ্বিতীয় কারণটিও ভাবার মতো। কাকতালীয় ভাবে ছবির গল্প আর আরজি কর-কাণ্ডে মিল রয়েছে। দক্ষিণী ছবি ‘গরুড়ন’-এ এক ধর্ষিতাকে কেন্দ্রে রেখে প্রশাসন-অপরাধীর দ্বৈরথ দেখানো হয়েছে। রাহুলের ছবি যেন  বাংলা রূপান্তর। এই মুহূর্তে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে বাংলা উত্তাল। পুজোয় পর্দায় বাস্তব-কল্পনা একাকার হয়ে গেলে আগুনে নতুন করে ঘি পড়ার সম্ভাবনা প্রবল। তাই বন্ধ হল শুটিং!

বাংলা বিনোদন দুনিয়া বলছে, এমন কোনও বছর আসেনি যে বছরে পুজোয় এসভিএফের ছবি মুক্তি পায়নি। আর এই জায়গা থেকে উঠে আসছে দু'জনের নাম। সৃজিত মুখোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী। পরিচালকের দু'টি ছবি আপাতত হাতে। ‘টেক্কা’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’। দু’টিরই সম্ভাবনা তৈরি হয়েছে এই মুহূর্তে। একই ভাবে মিঠুন চক্রবর্তীর দু'টি ছবি রয়েছে। একটি পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’, অন্যটি রাজ চক্রবর্তীর ছবি। তবে পুজো মুক্তিতে কে জায়গা করে নেয়, সেটাই এখন দেখার। 

You might also like!