Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

CROSS-BORDER CONTROVERSY: পাকিস্তানের স্বাধীনতা দিবসে ‘রাজি’-র গান! পাক অভিনেত্রীদের ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

The film Raazi
The film Raazi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে দেশের পতাকা হাতে স্বাধীনতা উদযাপনে মেতেছিলেন একদল পাকিস্তানি অভিনেত্রী। সাদা পোশাকে তাঁদের সেই উদযাপনের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বিতর্ক। আর বিতর্কের কেন্দ্রে রয়েছে বলিউডের জনপ্রিয় ছবি ‘রাজি’-র গান। ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছেন অভিনেত্রীরা। সেই সময় ব্যাকগ্রাউন্ডে বাজছিল আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত ‘রাজি’ ছবির ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’ গানটি। ছবিটির কাহিনি ভারত-পাকিস্তান সম্পর্ক এবং গুপ্তচরবৃত্তিকে ঘিরে তৈরি হওয়ায় গানটির ব্যবহার নিয়েই প্রশ্ন উঠেছে। 

ভিডিওটি পাকিস্তানি ইনফ্লুয়েন্সার দ্রেজাজ ওয়ারিসের নজরে আসতেই তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানান। নিজের ভ্লগ ও ইনস্টাগ্রাম ভিডিওতে অভিনেত্রীদের সচেতনতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, “এটা যে ছবির গান সেই ছবিটা পাকিস্তানবিরোধী ছিল। তাই এসব ঠিক নয়। আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন অভিনেত্রী। এটা তো জানেন। আমাদের সবার কী হয়ে গেছে বলুন তো? মানে, আমাদের নিয়ে মজা হচ্ছে! ভারতীয়রাও মজা করবে। আমি ভারতীয় ভ্লগারদের রিল দেখেছি, তাঁরা তো আমাদের নিয়ে মজা করছে।”


নিজের মতামত স্পষ্ট করতে আর বিশদে বলেন, “এটা কি সত্যিই উপযুক্ত? পাকিস্তানের স্বাধীনতা দিবসে কয়েকজন অভিনেত্রী দেশের পতাকা হাতে ভারতীয় দেশাত্মবোধক গানের সঙ্গে উদযাপন করছেন। এটি যথাযথ কি না, সেই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। বিষয়টি বলিউড বা ভারতীয় সংগীতের বিরুদ্ধে নয়। কিন্তু কিছু উপলক্ষের জাতীয় গুরুত্ব রয়েছে এবং সেগুলোর ক্ষেত্রে সাংস্কৃতিক সংবেদনশীলতা থাকা উচিত। স্বাধীনতা দিবসের নিজস্ব পরিচয়, আবেগ ও দেশাত্মবোধক গান রয়েছে। তাই সেই অনুযায়ী দেশীয় গান বেছে নেওয়া নিশ্চয়ই বিরাট কোনও প্রত্যাশা নয়।” তবে এই ঘটনা নিয়ে সমাজমাধ্যমে মতভেদও স্পষ্ট। কেউ দ্রেজাজের বক্তব্যকে সমর্থন করে অভিনেত্রীদের সমালোচনা করেছেন। আবার অনেকের মতে, একটি দেশাত্মবোধক গান অন্য দেশের শিল্পীরা ব্যবহার করতেই পারেন এবং সংগীতের কোনও নির্দিষ্ট সীমান্ত নেই। কেউ কেউ মন্তব্য করেছেন, গানটিতে ‘ওয়াতন’-এর কথা বলা হলেও সরাসরি কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি।  ফলে পাকিস্তানের স্বাধীনতা দিবসের একটি উদযাপন মুহূর্তে বলিউডের গান ব্যবহারের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিনেত্রীদের উদযাপনের ভিডিও এখন সমাজমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে।  


You might also like!