Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Social Media Row: তসলিমাকে ‘বিজেপির পলিটিক্যাল এজেন্ট’ কটাক্ষ পরমার, রাজ্য সরকারকেও দিলেন বার্তা

Parama Bandyopadhyay takes a dig at Taslima Nasrin
Parama Bandyopadhyay takes a dig at Taslima Nasrin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জুলাই মাসে কলকাতা সফরে এসেছিলেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শহর সফরের পর রাজ্য সরকারের প্রশংসা এবং বামেদের সমালোচনা করতে দেখা যায় তাঁকে। যদিও কলকাতায় তাঁর আসার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন তসলিমা, তা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা আলোচনা। এবার সেই প্রসঙ্গেই তসলিমাকে তীব্র কটাক্ষ করলেন গায়িকা ও টেলিভিশন সঞ্চালিকা পরমা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তসলিমাকে ‘বিজেপির পলিটিক্যাল এজেন্ট’ বলে মন্তব্য করেন পরমা। তাঁর বক্তব্য, ‘তসলিমা কি বিজেপির পলিটিক্যাল এজেন্ট? মাফ করবেন রাজ্য সরকারের এই মুহূর্তে ওকে নিয়ে এই সহসা অকারণ নাচানাচি দেখে এছাড়া আর কিছু মাথায় আসছে না । মুসলিম মৌলবাদীদের ফতোয়া খেয়ে হিন্দু মৌলবাদীদের আশ্রয়ে আছেন। তাতে কি মহান কাজটা হল বুঝলাম না।’ একই পোস্টে রাজ্য সরকারের উদ্দেশেও সরব হন পরমা। তাঁর উপদেশ, ‘রাজ্য সরকার আসল কাজে মন দিন । সাধারণ মানুষ অনেক প্রত্যাশা নিয়ে আপনাদের ক্ষমতায় এনেছে। এসব ফালতু ইমেজ বিল্ডিং অপটিক্স তৈরি করে আপনারা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। খুব খুব নিরাশ হচ্ছি আপনাদের কাজ কর্ম দেখে। ভোট দিয়েছিলাম আপনাদেরই। এখন মনে হচ্ছে ডিসিশনটা কি ঠিক হয়েছিল?’

তসলিমা নাসরিনকে নিয়ে মন্তব্যের পাশাপাশি বিজেপি সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও এর আগে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় করেছেন পরমা। সেই কারণে বিজেপি সমর্থকদের একাংশের আক্রমণের মুখেও পড়েছেন তিনি। তাঁকে নানা কটাক্ষ করা হলেও নিজের অবস্থান থেকে সরে আসেননি পরমা। এর আগের একটি পোস্টে নতুন রাজ্য সরকারের বিরুদ্ধে ধমক-চমক, হুমকি, বুলডোজার, প্রতিশ্রুতি পূরণ না করা-সহ একাধিক অভিযোগ তুলেছিলেন তিনি। সরকারের বয়স প্রায় তিন মাস হতে চললেও কাজের ধরন দেখে হতাশ বলেও মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, পরমা বন্দ্যোপাধ্যায় বাংলার পরিচিত গায়িকা ও টেলিভিশন সঞ্চালিকা। দীর্ঘদিন জনপ্রিয় গেম শো ‘রোজগেরে গিন্নি’-র সঞ্চালিকা হিসেবে দর্শকদের ঘরে ঘরে পরিচিতি পান তিনি। পাশাপাশি একাধিক বাংলা ছবিতে প্লেব্যাক করেছেন পরমা। বর্তমানে শাড়ির বুটিকের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

You might also like!