Entertainment

3 years ago

Aishwarya Rai Bachchan : ভূমি কর বকেয়া মামলায় চলচ্চিত্র অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে নোটিশ

Aishwarya Rai Bachchan
Aishwarya Rai Bachchan

 

মুম্বই, ১৭ জানুয়ারি : বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে জমি কর বকেয়া মামলায় নাসিক জেলার সিন্নার তহসিলের তহসিলদার নোটিশ জারি করেছেন। সূত্রের খবর, এই নোটিশের পরেও ঐশ্বর্য রাই এই খবর লেখা পর্যন্ত জমির কর পরিশোধ করেননি।

খবর অনুসারে, ঐশ্বর্য রাই সহ ১২০০ জন তহসিল অফিসে জমির কর পরিশোধ করেননি, তাই তাদের সবাইকে নোটিশ জারি করা হয়েছে। আসলে ঐশ্বর্য রাই সিন্নার তহসিলের থানগাঁওয়ের কাছে আদবাদিতে ১ হেক্টর জমি কিনেছেন। এ জমির বার্ষিক কর বকেয়া ২১ হাজার ৯৭০ টাকা। এই কর না দেওয়ায় ঐশ্বর্যকে নোটিশ জারি করেছে সিন্নার তহসিল অফিস।

You might also like!