Breaking News
 
WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু Union Education Minister Dharmendra Pradhan : নিট কেলেঙ্কারিতে বড় স্বীকারোক্তি, ‘শিক্ষা মাফিয়া’দের দৌরাত্ম্যের কথা মানলেন শিক্ষামন্ত্রী Suvendu Adhikari: ‘মন্ত্রীদের চিঠি লিখলে জবাব পাবেন, আমরা পেতাম না’, পুরনো সরকারের বিরুদ্ধে বিধানসভায় তোপ শুভেন্দুর Rathin Bose : রথীন্দ্র বোস হলেন স্পিকার, স্বচ্ছতার বার্তা দিয়ে বিধানসভা লাইভের ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

Entertainment

3 years ago

Kalyani Kurali : স্কুটিতে ধাক্কা ট্রাক্টরের, কোলহাপুরে দুর্ঘটনায় মৃত্যু মারাঠি অভিনেত্রী কল্যাণীর

Kalyani Kurali
Kalyani Kurali

 

কোলহাপুর, ১৪ নভেম্বর : মহারাষ্ট্রের কোলহাপুরে পথ দুর্ঘটনায় অকালেই প্রয়াত হয়েছেন ৩২ বছর বয়সী মারাঠি অভিনেত্রী কল্যাণী কুরালে। ১২ নভেম্বর রাত এগারোটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কোলহাপুর জেলায় হালোন্ডি গ্রামের কাছে সাঙ্গালি-কোলহাপুর হাইওয়ের ওপর। স্কুটি চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন অভিনেত্রী কল্যাণী। সেই সময় একটি কংক্রিট মিক্সার ট্রাক্টর তাঁর স্কুটিতে ধাক্কা মারে।

ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যান অভিনেত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, তাঁকে প্রাণে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটলেও, অভিনেত্রীর মৃত্যুর দুঃসংবাদ প্রকাশ্যে এসেছে সোমবার সকালে। কোলহাপুর পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিকেলস আইনের অধীনে এফআইআর দায়ের করা হয়েছে। মারাঠি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ ছিলেন কল্যাণী। তাঁর প্রয়াণে মারাঠি চলচ্চিত্র জগতের অনেকেই শোকপ্রকাশ করেছেন।


You might also like!