Entertainment

3 years ago

Amitabh Bachchan : অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবিতে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee demands Bharat Ratna Amitabh Bachchan
Mamata Banerjee demands Bharat Ratna Amitabh Bachchan

 

কলকাতা, ১৫ ডিসেম্বর  : কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি মনে করি, অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া উচিত। এরকম আইকন আর পাবেন না। দীর্ঘদিন ধরে যেভাবে ফিল্মে কাজ করছেন, তিনি মানুষ হিসেবে খুব বড়। তাঁকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি’।

বৃহস্পতিবার ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। মঞ্চে ছিলেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন। ছিলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, মিমি চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়রা। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

You might also like!