
মুম্বই, ২২ ফেব্রুয়ারি : প্রয়াত দিক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় কমেডিয়ান ও টিভি হোস্ট সুবি সুরেশ। তাঁর মৃত্যুতে দক্ষিণের বিনোদন জগতে নেমেছে শোকের ছায়া। মালায়লাম অভিনেত্রী সুবি সুরেশের বয়স ৪২ বছর। সুবি সুরেশ গত কয়েক মাস ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। কোচির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছি, এর মধ্যেই বুধবার সকালে প্রাণ হারান তিনি। সুবি সুরেশ একজন নৃত্যশিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর সুবি সুরেশও স্টেজ শোতে কমেডি করতে শুরু করেন। মানুষ সুবি সুরেশের কণ্ঠের প্রশংসা করত। চলচ্চিত্রের পাশাপাশি তিনি অনেক টিভি শোও করেছেন। এছাড়াও সুবি সুরেশ টিভি উপস্থাপকও ছিলেন। সুবি সরেশ তার ফিটনেস নিয়ে অনেক কথা বলতেন।
জনপ্রিয় অভিনেতা টিনি টম বলেছেন, লিভার ট্রান্সপ্লান্ট সার্জারির জন্য তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলনা। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন, টিভি এবং ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক শিল্পীরা। কমেডিয়ান হরিশ্রী অশোকন বলেছেন, “আমি কখনই জানতাম না যে তিনি লিভারের রোগে ভুগছেন। মৃত্যুর আগের দুই সপ্তাহের তাঁর শারীরিক পরিস্থিতি খুবই খারাপ হতে শুরু করছিল। তিনি বরাবরই স্বতঃস্ফূর্ততার জন্য পরিচিত ছিলেন।” কৌতুক অভিনেতা রমেশ পিশারোদি জানিয়েছেন, “গত ১৫ দিন ধরে তাঁর অবস্থার অবনতি ঘটছিল। আমরা লিভার ডোনার পাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু তা হয়নি। তিনি ছিলেন কৌতুকের ক্ষেত্রে একমাত্র নারী যোদ্ধা। তিনি সংসার চালানোর জন্য ২০ বছর ধরে সংগ্রাম করেছেন।” তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, “সুবি কোচিন কলা ভবনের মাধ্যমে শিল্পের দৃশ্যে প্রবেশ করেছিলেন। রিয়েলিটি অনুষ্ঠানের মাধ্যমে মালয়লিদের হৃদয়ে জায়গা জিতেছিলেন। সুবির মৃত্যুতে গভীরভাবে শোকাহত।” মৃত্যুর আগেও অভিনেত্রী ফেসবুকে সক্রিয় ছিলেন।
