
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এক মাস আগেকার একটি বিজ্ঞাপনকে নিয়ে বেজায় চটেছেন পন্ডিত অজয় চক্রবর্তীর কনযা কৌশিকী চক্রবর্তী।বিজ্ঞাপন টি চলতু বছরের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের সময়েরর, সেখানে শাস্ত্রীয় সঙ্গীতশিল্পীদের প্রসঙ্গ টেনে কৌতুকের ভঙ্গিমায় অভিনয় করতে দেখা যায় ঋষভকে। তাঁকে দেখানো হয় এক অসফল সঙ্গীতজ্ঞ হিসেবে, যেন ক্রিকেটার না হলে এই কাজটাই করতেন। বিজ্ঞাপনের শেষে ঋষভ বলেন, ‘‘আমি আমার স্বপ্নকে অনুধাবন করেছি।’’
এই বিজ্ঞাপন দেখেই বেজায় ক্ষিপ্ত হন শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কৌশিকী চক্রবর্তী। ক্ষুব্ধ গায়িকা টুইটে লেখেন, ‘‘এই বিজ্ঞাপন দেখে বিরক্ত। একেবারে কুৎসিত একটি কাজ, নিজেদের ঐতিহ্যকে ছোট করে দেখানোর উদাহরণ। এমন কাণ্ড কেবল মাত্র নির্বোধরাই করতে পারেন।’’
এমনিতেই কৌশিকী নির্বিবাদী প্রকৃতির মানুষ, কখনও কোনও বির্তকে নিজেকে জড়ান না। তবে এ বার চুপ করে থাকতে পারেননি, গায়িকার কথায়, ‘‘আমার সংস্কৃতি আমার কাছে পরিবারের সমান। তার উপর আঁচ আসায় চুপ করে থাকা সম্ভব নয়। আসলে এটা হতে দেওয়া মানে আমার পরিবারকে অসম্মান করা।’’
