Breaking News

 

Entertainment

3 months ago

Jeetu Kamal: সম্পর্ক নিয়ে সমাজের ‘দ্বিচারিতা’-কে কটাক্ষ জিতু কামালের, পোস্ট ঘিরে তুমুল আলোচনা

Jeetu Kamal
Jeetu Kamal

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্পষ্টভাষী হিসেবেই টেলিভিশন জগতে পরিচিত অভিনেতা জিতু কামাল। ব্যক্তিগত মতামত প্রকাশে তিনি বরাবরই নির্ভীক। সোমবার সকালেই শিবপুজোর ছবি শেয়ার করে ভক্তিমূলক আবহ তৈরি করেছিলেন অভিনেতা। কিন্তু সন্ধ্যা নামতেই একেবারে অন্য সুর—সমাজের মানসিকতা ও সম্পর্ক নিয়ে তীক্ষ্ণ পর্যবেক্ষণ তুলে ধরলেন তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জিতু লেখেন,'একটা দুর্ধর্ষ দর্শনের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি তোমার স্ত্রী অথবা প্রেমিকা থাকে তাহলে তুমি অন্য মহিলার সঙ্গে সহজেই ঘুরতে যেতে পারো, ছবি তুলতে পারো।সেই ছবি পোস্টও করতে পারো। কেউ তোমাকে বিচার করবে না। আর যদি তোমার জীবনে প্রেমিকা/নারী না থাকে, তার মানে তুমি রাস্তায় লাইসেন্স বিহীন গাড়ি চালাচ্ছ। সে ক্ষেত্রে কোনো নারীর সঙ্গে দাঁড়ালেই, বা ছবি তুললে তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়া হবে। অথবা কোন বিবাহিত নারীর সঙ্গে ছবি তুললে অবৈধ সম্পর্কে যুক্ত করা হবে।'


জিতু আরও লেখেন, 'কোনো প্রেমিক-প্রেমিকার সঙ্গে সময় কাটালে তোমাকে কূট-প্রেমিক হিসেবে গণ্য করা হবে। কেয়া বাত,কেয়া বাত, কেয়া বাত…এইভাবে কত মানুষকে একাকিত্বের মধ্যে আপনারা ঠেলে দিয়েছেন একবার হিসেব করে দেখবেন। সেই একাকীত্ব থেকে কত মানুষ নিজের সুন্দর জীবনটাকে ধ্বংস করে দিয়েছে,সেটা ভেবে দেখবেন। নিজেদের সংকীর্ণ মানসিকতা থেকে বেরিয়ে আসুন। কামুকতার ঊর্ধ্বে উঠুন। সবার সঙ্গে মিলেমিশে কথা বলুন।  এই চার দিনের জীবনে,নিজের মন আর মানসিকতাকে আরও বৃহৎ করে তুলুন।' পোস্ট প্রকাশ্যে আসতেই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই জানতে চেয়েছেন, হঠাৎ এমন ভাবনা কেন? যদিও মন্তব্যের জবাব দেননি অভিনেতা।

এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-সিরিয়ালে ‘আর্য সিংহ রায়’ চরিত্রে অভিনয় করছেন জিতু। তাঁর বিপরীতে নতুন 'অপর্ণা'র চরিত্রে দর্শক দেখছেন অভিনেত্রী শিরিন পালকে। প্রথমদিকে দ্বিধা থাকলেও বর্তমানে তাঁদের রসায়ন দর্শকমহলে প্রশংসিত। অফস্ক্রিন বন্ধুত্ব নিয়েও চলছে চর্চা। ধারাবাহিক শেষের গুঞ্জন উঠলেও, গল্পের বর্তমান গতিপ্রকৃতি দেখে অনুরাগীদের একাংশের মতে, এখনই শেষের ঘণ্টা বাজার সম্ভাবনা কম। তার মাঝেই জিতুর এই পোস্ট নতুন করে ভাবাচ্ছে সমাজমাধ্যমকে।

You might also like!