Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Opposition Protests In Parliament: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে সংসদ চত্বরে ধর্ণা বিরোধীদের

Opposition MPs protested the India-US interim trade deal in Parliament
Opposition MPs protested the India-US interim trade deal in Parliament

 

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সংসদ চত্বরে ধর্ণা দিলেন কংগ্রেস-সহ বিরোধী দলের সাংসদরা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ান তাঁরা। কংগ্রেস, সমাজবাদী পার্টি-সহ বিভিন্ন দল একজোট হয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। উপস্থিত ছিলেন সপা সাংসদ জয়া বচ্চনও। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে কংগ্রেস সাংসদ জেবি মাথার বলেন, "আপনি কি কাশ্মীরের খবর শুনেছেন? কাশ্মীরের আপেল চাষীরা ইতিমধ্যেই বলেছেন, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের বিভিন্ন অংশে বিভিন্ন ক্ষেত্র থেকে একই রকম প্রতিক্রিয়া আসবে। যদি সমস্ত ক্ষেত্রই এত সমস্যার সম্মুখীন হয়, তাহলে আপনি কি আশা করেন যে বিরোধী দল চুপ থাকবে? আমরা জনগণের পক্ষে কথা বলছি। এই কারণেই রাহুল গান্ধীজি সংসদে স্পষ্ট ভাষণ দিয়েছেন।"

You might also like!