Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

Country

8 months ago

Delhi-Meerut Expressway crash: দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে ট্রাকে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় মৃত দুই

2 dead as car rams into truck on Delhi-Meerut Expressway
2 dead as car rams into truck on Delhi-Meerut Expressway

 

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি : দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়ের ওপর গাজিপুর সীমানা টোল প্লাজার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার ট্রাকে ধাক্কা মারল একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার। মৃতদের নাম - দীপাঞ্জলি (৩৮) এবং নীলম গর্গ (৫৫)। লক্ষ্মী নগর ফায়ার স্টেশনের এসও রাজবীর সিং বাঘেল বলেন, "গাজিপুর এমসিডি টোলের কাছে বৃহস্পতিবার সকালে একটি দুর্ঘটনার খবর পাই আমরা। ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে দু'জনকে বের করে আনা হয়। এখানে পৌঁছানোর আগেই তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সময় গাড়িতে মোট পাঁচজন উপস্থিত ছিলেন। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই মহিলার।" প্রাথমিকভাবে জানা গিয়েছে, হতাহতরা দেহরাদূন থেকে দিল্লি আসছিলেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬.৪৩ মিনিট নাগাদ খবর পাওয়া যায়, ৯ নম্বর জাতীয় সড়কের ওপর এমসিডি টোলে, বিনোদ নগর ডিপোর কাছে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। গাজিয়াবাদের দিক থেকে আসা একটি টোল বুথের আছে একটি কন্টেনার ট্রাকে ধাক্কা মারে। ঘটনস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা দুই মহিলার। একজনকে গাড়ির বাইরে পড়ে থাকতে দেখা যায়, অন্যজন সামনের বাম যাত্রীর আসনে আটকে পড়েছিলেন। গাড়ির চালক দীপাংশু গর্গ এবং দুই নাবালক শিশু আহত হয়েছে এবং তাঁদের চিকিৎসার জন্য ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

You might also like!