
নয়াদিল্লি, ৬ জানুয়ারি : ফের দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিলেন বলিউড অভিনেত্ৰী জ্যাকলিন ফার্নান্ডেজ। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় সুকেশ চন্দ্ৰশেখরের সঙ্গে জড়িয়ে রয়েছে অভিনেত্ৰীর নাম। শুক্রবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে আদালতে হাজিরা দেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
২০০ কোটির অর্থ তছরুপ মামলায় ঘন ঘন জ্যাকলিনকে থানা ও আদালতে হাজিরা দিতে হচ্ছে। গত বছর ২৩ ডিসেম্বরে মুক্তি পেয়েছে জ্যাকলিন এবং রণবীর সিং অভিনীত রোমান্টিক কমেডি ‘সার্কাস’। খুব একটা সারা ফেলতে পারেনি সেই ছবি। ‘কনম্যান’ সুকেশের চন্দ্ৰশেখরের সঙ্গে আর্থিক তছরুপের মামলায় নাম জড়ানোয় সব মিলিয়ে ২০২২ সালটি তাঁর ভাল কাটেনি। তাই নতুন বছরের শুরুতে বৈষ্ণব দেবীর দরবারে প্ৰার্থনা করতে দেখা গিয়েছে অভিনেত্ৰীকে।
