Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

1 month ago

Bollywood Buzz: ফের চর্চায় গোবিন্দা-সুনীতা! অভিনেত্রী কোমলের সঙ্গে ছবি ঘিরে সরব তারকা-পত্নী

Govinda and Sunita Ahuja
Govinda and Sunita Ahuja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চার দশকেরও বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন গোবিন্দা। দীর্ঘ এই অভিনয়জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। যদিও এসব নিয়ে বরাবরই সরাসরি কথা বলতে দেখা গিয়েছে তাঁর স্ত্রী সুনীতা আহুজাকে। অতীতেও একাধিক সাক্ষাৎকারে স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন তিনি। এবার অভিনেত্রী কোমলের সঙ্গে গোবিন্দার একটি ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে শুরু হয়েছে আলোচনা।

মুম্বই বিমানবন্দরে অভিনেত্রী কোমলের সঙ্গে গোবিন্দাকে একসঙ্গে দেখা যায়। সেই ছবি প্রকাশ্যে আসার পরই সমাজমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। এরই মধ্যে গোবিন্দার সঙ্গে কোমলের সম্পর্ক নিয়ে আগে করা সুনীতার মন্তব্যও নতুন করে আলোচনায় উঠে এসেছে। কোমলকে ঘিরে অতীতে গোবিন্দার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল। এমনকি সুনীতাও একসময় এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন। এবার মুম্বই বিমানবন্দরে দু’জনকে একসঙ্গে দেখে পাপারাজ্জিদের প্রশ্নের মুখে পড়েন সুনীতা।

গোবিন্দার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে বেশ কড়া ভাষাতেই জবাব দেন তিনি। সুনীতার কথায়, “বিনাশ কালে বিপরীত বুদ্ধি”—এমনই একটি প্রবাদ উল্লেখ করে তিনি দাবি করেন, গোবিন্দার যেন মতিভ্রম হয়েছে। স্বামীর আচরণ নিয়ে এর বেশি মন্তব্য করতে অবশ্য রাজি হননি তিনি। গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে সুনীতা এর আগেও একাধিকবার মুখ খুলেছেন। তবে এবার তাঁকে প্রশ্ন করা হয়, গোবিন্দাকে কি ‘চিটার নম্বর ওয়ান’ বলা যায়? এই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান সুনীতা। বরং তিনি বলেন, এই প্রশ্নের উত্তর গোবিন্দার অনুরাগীদের কাছেই জানতে চাওয়া উচিত। কারণ তিনি কোনও মন্তব্য করলেই তাঁকে নিয়ে নানা ধরনের রসিকতা করা হয়।


গোবিন্দা-কোমল

অন্যদিকে, গোবিন্দাও স্ত্রীর প্রকাশ্য মন্তব্য নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতার বক্তব্য, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে একে অপরের দিকে কাদা ছোড়ার প্রয়োজন নেই। তাঁর মতে, সাফল্য পাওয়ার জন্য কাছের মানুষকে বদনাম করারও প্রয়োজন নেই। সুনীতার মন্তব্যের প্রসঙ্গে গোবিন্দা আরও বলেন, তাঁর স্ত্রী বিষয়টি অত্যন্ত কৌশলের সঙ্গে সামলান। প্রথমে কয়েকটি ভালো কথা বলার পর সমালোচনা করেন। তবে স্ত্রীর এমন মন্তব্যের মধ্যেও তিনি ভালোবাসা খুঁজে পান বলে জানিয়েছেন অভিনেতা।

ফলে গোবিন্দা ও সুনীতার সম্পর্ক নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা। বিমানবন্দরের একটি ছবি থেকেই নতুন করে সামনে এসেছে পুরনো সম্পর্কের গুঞ্জন, দাম্পত্যের টানাপোড়েন এবং দু’জনের পরস্পরকে ঘিরে করা মন্তব্য। তবে গোবিন্দা ও কোমলের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে ওঠা জল্পনার বাইরে প্রকৃত সত্য কী, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য সামনে আসেনি।


You might also like!