Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

4 months ago

Keshab Dey Controversy: তৃণমূলের ‘অ্যান্থম’ থেকে ‘জয় শ্রীরাম’—গায়ক কেশব দে-র সুরবদল ঘিরে তুমুল বিতর্ক

Keshab Dey
Keshab Dey

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক পালাবদলের আবহে আবারও বিতর্কের কেন্দ্রে উঠে এলেন গায়ক কেশব দে। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে সামনে রেখে তৃণমূলের প্রচারে গান বেঁধে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁর সুরে আচমকা বদল, আর তাতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর সমালোচনা।

কয়েক বছর আগে তৃণমূলের যুব নেতৃত্বকে কেন্দ্র করে কেশবের তৈরি গান নেটমাধ্যমে ঝড় তুলেছিল। এমনকি বিধানসভা ভোটের আগেও তাঁকে সক্রিয়ভাবে দলের প্রচারে দেখা গিয়েছে। একাধিক সাক্ষাৎকারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিজের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু ভোটের ফল প্রকাশের পর চিত্রটা যেন একেবারেই উল্টে গেল। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জয় শ্রীরাম’ ধ্বনি সম্বলিত একটি ভক্তিমূলক গান প্রকাশ করেছেন কেশব। যদিও ভক্তিমূলক গান তাঁর জন্য নতুন নয়, তবে এই সময় এবং প্রেক্ষাপট নিয়েই উঠছে প্রশ্ন। নেটিজেনদের একাংশ মনে করছেন, রাজনৈতিক হাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই এই নতুন পদক্ষেপ।

জনৈক রয় অপূর্ব কেশবকে ট্রোল করে ফেসবুকে লিখেছেন— ‘আগেই বলেছিলাম এখন চারদিকে পাল্টিবাজ দলবদলু-দের দেখতে পাবেন, ওরা গর্ত থেকে বেরোতে শুরু করেছে।’  অপূর্বর অভিযোগ আরও গুরুতর। তিনি দাবি করেছেন, কেশব দে শুধু রাম-ভজন গাইছেন তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে গাওয়া সেই বিখ্যাত অ্যান্থমটি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে সরিয়েও দিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ‘সুবিধাবাদী’ তকমাও জুড়েছেন সমালোচকরা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কটাক্ষের ঝড় উঠেছে। কেউ লিখছেন, সময় বুঝে অবস্থান বদলানোই যেন এখন নিয়ম, আবার কেউ বলছেন, শিল্পীর এই আচরণ সাধারণ মানুষের কাছে ভালো বার্তা দেয় না। যদিও এই সমস্ত অভিযোগ বা ট্রোলিং নিয়ে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি কেশব দে।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে কেশবের ‘বাংলার যুবরাজ’ গানটি তৃণমূলের প্রচারের অন্যতম ভিত্তি ছিল। কিন্তু ৪ জুনের পর পরিস্থিতি বদলাতেই কেশব হঠাৎ রাম-ভক্ত হয়ে ওঠেন। নিজের প্রোফাইল থেকে পুরনো রাজনৈতিক পোস্ট বা গান সরিয়ে ফেলাকে নেটিজেনরা ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই দেখছেন। সব মিলিয়ে, রাজনৈতিক পরিবর্তনের আবহে এক গায়কের সুরবদল ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই ব্যক্তিগত পছন্দের পরিবর্তন, নাকি এর পিছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক সমীকরণ? উত্তর এখনও অধরা।


You might also like!