Entertainment

3 years ago

Vitor Banerjee: অসুস্থ বাংলা সিনেমার প্রবীণ পরিচালক প্রভাত রায়! কেমন আছেন পরিচাল?

Prabhat Roy - Victor Banerjee
Prabhat Roy - Victor Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শারিরীক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক প্রভাত রায়। কিন্তু একসময়ে যেখানে টলিপাড়ার এই প্রবাদপ্রতীম পরিচালকের বাড়িতে অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনা লেগেই থাকত। যাঁর হাত ধরে তাঁরা আজকের তারকা হয়ে উঠেছেন, সেই মানুষগুলোই এখন আর কেউ খোঁজ নেন না প্রভাত রায়ের।

তবে পরিচালকের এই দুঃসময়ে তাঁকে ভুলে যাননি তাঁর ‘লাঠি’-র নায়ক। হাসপাতালে গিয়ে প্রভাত রায়ের সঙ্গে দেখা করে এলেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রির লাইমলাইট থেকে সচরাচর দূরে থাকতেই পছন্দ করেন ভিক্টর।তবে ‘প্রভাতদা’র অসুস্থতার খবর পেয়ে ছুটে এলেন শত ব্যস্ততার মাঝে। প্রবীণ পরিচালকও খুশি। তাঁর ছবির নায়কের সঙ্গে সাক্ষাতের সেই মুহুর্তকে ফ্রেম বন্দী করে নিজেই ফেসবুকে শেয়ার করলেন এই প্রবীন পরিচালক। 

You might also like!