Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

Pre-Release Storm: ‘রামায়ণ’ মুক্তির আগে বিশেষ প্রদর্শনীর দাবি, নির্মাতাদের সতর্ক করল দিল্লি রামলীলা মহাসংঘ

Ranbir Kapoor
Ranbir Kapoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রণবীর কাপুর অভিনীত বহুচর্চিত ছবি ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ছবির নির্মাতাদের উদ্দেশে কড়া বার্তা দিল দিল্লি রামলীলা মহাসংঘ। সংগঠনের দাবি, প্রেক্ষাগৃহে মুক্তির আগে ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে হবে, যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোনও বিষয় রয়েছে কি না, তা যাচাই করা যায়।

মহাসংঘের সভাপতি অর্জুন কুমার এক বিবৃতিতে জানান, অতীতে ‘আদিপুরুষ’ ছবিকে ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল এবং বহু সনাতন ধর্মাবলম্বী ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রামায়ণ’-এও যদি কোনও অসঙ্গতি বা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে এমন দৃশ্য থাকে, তবে তা মুক্তির আগেই সংশোধন করা উচিত। অন্যথায়, ছবি মুক্তির পর দেশজুড়ে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠন।  সম্প্রতি ব্রহ্ম মুহূর্তে প্রকাশিত হয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এর ট্রেলার। ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত এবং রাবণের চরিত্রে যশ। এছাড়াও শূর্পণখার চরিত্রে দেখা যাবে রকুলপ্রীত সিংকে। 


ট্রেলার প্রকাশের পর থেকেই ছবির কাস্টিং, ভিএফএক্স এবং বিশেষ করে চরিত্রগুলির পোশাক ও সাজসজ্জা নিয়ে নেটমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে। লারা দত্তের কৈকেয়ী রূপে আধুনিক ব্লাউজ, মেকআপ ও চুলের সাজ নিয়ে যেমন সমালোচনা হয়েছে, তেমনই সাই পল্লবীর সীতার পোশাক নিয়েও ঐতিহাসিক যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেক দর্শকই রামানন্দ সাগরের জনপ্রিয় ‘রামায়ণ’-এর সঙ্গে এই নতুন সংস্করণের তুলনাও করছেন।  এই আবহে দিল্লি রামলীলা মহাসংঘের বিশেষ প্রদর্শনীর দাবি এবং সতর্কবার্তা ছবিটিকে ঘিরে বিতর্ককে আরও উসকে দিয়েছে। এখন নির্মাতারা এই দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেন, সেদিকেই নজর রয়েছে সিনেমাপ্রেমী ও দর্শকদের। 

You might also like!