Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

2 months ago

CJP protest: সিজেপি আন্দোলনে উত্তাল দিল্লি-মুম্বই, গ্রেফতার ফাহাদ আহমেদ; প্রতিবাদে সরব বলিউডের একাধিক তারকা

Swara Bhasker shares video of husband Fahad Ahmad getting detained by Mumbai police
Swara Bhasker shares video of husband Fahad Ahmad getting detained by Mumbai police

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিট কেলেঙ্কারি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই দিল্লিতে সিজেপির ‘সংসদ অভিযান’ ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারীদের রুখতে রাজধানীর যন্তর মন্তর চত্বরে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও জলকামানও ব্যবহার করা হয়। এই বিক্ষোভে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি।

অন্যদিকে, সিজেপির সমর্থনে মুম্বইয়ের চৈত্যভূমিতে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে গিয়ে গ্রেফতার হন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদ। জানা গিয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে তাঁকেও পুলিশ আটক করে মাহিম থানায় নিয়ে যায়। যদিও পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কতজনকে গ্রেফতার বা আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন স্বরা ভাস্কর। সেখানে দেখা যায়, ফাহাদ আহমেদকে অন্যান্য আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ গাড়িতে তুলছে। ভিডিওতে ফাহাদকে বারবার জানতে চাইতেও শোনা যায়, কোন অভিযোগে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। স্বরার অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে অযথা কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। যতদূর জানা যাচ্ছে, সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে। সেসময়ই ভিডিওটি রেকর্ড করেছেন ফাহাদপত্নী স্বরা ভাস্কর। তিনি লেখেন, ‘২০ জুলাই ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিটে মুম্বইয়ের চৈত্যভূমিতে ফাহাদ আহমেদসহ অন্যান্য আন্দোলনকারীদের মুম্বই পুলিশ গ্রেপ্তার করেছে। বর্তমানে তাঁদের মাহিম থানায় রাখা হয়েছে। এটাই ভারতের গণতন্ত্র। অত্যন্ত লজ্জাজনক পরিস্থিতি।’


এই ঘটনাকে কেন্দ্র করে বলিউডের একাধিক তারকা নিজেদের মত প্রকাশ করেছেন। অভিনেত্রী ভূমি পেডনেকার বলেন, কোনও পরিস্থিতিতেই হিংসা সমস্যার সমাধান হতে পারে না। হুমা কুরেশির মতে, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা উচিত এবং নাগরিকদের প্রশ্ন করার অধিকারকে সম্মান জানানো প্রয়োজন। একই সুরে ক্ষোভ প্রকাশ করেছেন সোনাক্ষী সিনহা। প্রয়াত অভিনেতা ইরফান খানের স্ত্রী সুতপা সরকার, অভিনেত্রী নন্দিতা দাস এবং গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝও আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিনেত্রী সাহিবা বালিও এই ইস্যুকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সিজেপির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখ ও জেনেলিয়াও।  সিজেপির আন্দোলন ঘিরে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি বলিউডের একাংশের প্রকাশ্য অবস্থান নেওয়ায় বিষয়টি এখন জাতীয় স্তরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 


You might also like!