Breaking News
 
Seva Jyoti Sankalp Yatra: ঝাবুয়ায় সেবা জ্যোতি সংকল্প যাত্রা, বুধবার ভার্চুয়ালি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী Puja Parikrama 2026 Details: সপ্তমী থেকে পরিবহণ দফতরের পুজো পরিক্রমার স্পেশাল পরিষেবা, কোথায় ঘুরবেন, টিকিট কত, জানুন একনজরে Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান

 

Entertainment

6 months ago

Celeb Joyful Moment: আবার বাবা আরমান! চতুর্থবার পায়েলের কোল জুড়ে নতুন অতিথি,মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায়

Armaan Malik’s First Wife Delivers 5th Child
Armaan Malik’s First Wife Delivers 5th Child

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আবারও খুশির খবর আরমান মালিক-এর পরিবারে। দিল্লির একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার এক সন্তানের জন্ম দিলেন তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিক। এই নিয়ে আরমান হলেন পাঁচ সন্তানের বাবা এবং পায়েল চতুর্থবার মা।  সোশ্যাল মিডিয়ায় নিজের ইউটিউব ভ্লগ ও ইনস্টাগ্রামের মাধ্যমে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন আরমান। হাসপাতাল থেকেই পায়েলের একটি ভিডিও পোস্ট করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। যদিও সদ্যোজাত সন্তানের নাম বা লিঙ্গ এখনও প্রকাশ করা হয়নি। পরিবারের সদস্যরা আপাতত স্নেহভরে তাকে ‘ছোটু’ বলেই ডাকছেন। 

উল্লেখ্য, আরমানের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রে। তাঁর দুই স্ত্রী— পায়েল ও কৃতিকা মালিক। পায়েলের আগে থেকেই তিনটি সন্তান রয়েছে(চিরায়ু এবং যমজ সন্তান তুবু ও জাইদ)। আর কৃতিকার রয়েছে একটি পুত্রসন্তান। এবার নতুন অতিথি আসায় পরিবারে সদস্য সংখ্যা আরও বাড়ল।  জানা গিয়েছে, পায়েলের এবারের গর্ভাবস্থা খুব একটা সহজ ছিল না। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক কিছু জটিলতা দেখা দিয়েছিল, যার ফলে চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন। শেষ পর্যন্ত সুস্থভাবেই মা ও সন্তান বাড়ি ফেরার অপেক্ষায়। 

এই সুখবর সামনে আসতেই শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। যদিও সমালোচনাও থেমে নেই— অনেকেই বড় পরিবার নিয়ে কটাক্ষ করেছেন, আবার অনেকে পায়েলের সাহস ও পরিবারের বন্ধনকে সাধুবাদ জানিয়েছেন।  

You might also like!